রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৯ আগস্ট ২০২৫ ১৮ : ৫৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বাঙালি আর গ্যাসের সমস্যা, এই যুগলবন্দি শোলের জয়-বীরুর চেয়ে কোনও অংশে কম নয়। গ্যাসের গুঁতোয় খেয়ে ওঠার পরেই পেট এমন ফুলকো লুচির মতো লাগে যে নড়াচড়া করাই কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে মুঠো মুঠো ওষুধ খান। কিন্তু এত ওষুধ খাওয়া কি শরীরের পক্ষে ভাল? মোটেই না। বরং এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন। ফেট ফাঁপাও কমবে, শরীরে বাড়তি রাসায়নিকও ঢুকবে না।
১. আদা: প্রাচীন আয়ুর্বেদে আদাকে বলা হত শৃঙবের। হরিণের শিং-এর মতো এই ভেষজ অতি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। আদা হজম ক্ষমতা বাড়াতে এবং গ্যাস কমাতে খুব কার্যকর। এক টুকরো তাজা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা চা তৈরি করে পান করতে পারেন। গরম জলে কয়েক টুকরো আদা ফুটিয়ে, সামান্য মধু বা লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাবেন।
২. জোয়ান (আজওয়াইন): জোয়ান গ্যাস, অম্বল এবং পেট ফাঁপার একটি চমৎকার প্রতিকার। আধ চামচ জোয়ান সামান্য লবণ দিয়ে চিবিয়ে জল দিয়ে গিলে ফেলুন অথবা গরম জলে জোয়ান ফুটিয়ে সেই জল পান করুন।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
৩. জিরা জল: জিরা হজমে সাহায্য করে এবং গ্যাস নির্গত হতে সহায়তা করে। এক চামচ জিরা এক গ্লাস জলে ফুটিয়ে ঠান্ডা করে পান করুন। সারারাত জিরা জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলেও উপকার পাওয়া যায়। আধা চামচ জিরা এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে খালি পেটে খেয়ে নিন, কেল্লা ফতে।
৪. মৌরি: মৌরি মুখশুদ্ধি হিসেবে কাজ করার পাশাপাশি হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপা কমায়। খাওয়ার পর এক চামচ মৌরি চিবিয়ে খেতে পারেন অথবা মৌরি ভেজানো জল বা মৌরি চা পান করতে পারেন।
৫. পুদিনা পাতা: পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে এবং গ্যাস কমাতে সাহায্য করে। কয়েকটি তাজা পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন অথবা গরম জলে পুদিনা পাতা দিয়ে চা তৈরি করে পান করতে পারেন।
৬. হিং: হিং গ্যাস দূর করতে খুব দ্রুত কাজ করে। এক চিমটে হিং সামান্য গরম জলে গুলে সেটি নাভির চারপাশে লাগালে অথবা অল্প পরিমাণে (খুব সামান্য) গরম জলে গুলে খেলে উপকার পাওয়া যায়। তবে সরাসরি বেশি পরিমাণে হিং খাবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?