বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ আগস্ট ২০২৫ ১৮ : ৩৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে আরও এক নৃশংস হত্যাকাণ্ড। আবারও নির্মমভাবে খুন করা হল এক যুবককে। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল স্ত্রী। আর সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ওই যুবক। পথের কাঁটাকে চিরতরে গায়েব করতেই খুনের পরিকল্পনা করে স্ত্রী।
জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল যুবতী। একদিকে দেওর, অন্যদিকে জামাই। দু'জনের সঙ্গেই শারীরিক সম্পর্কে লিপ্ত হত সে। একাধিকবার হাতেনাতে ধরাও পড়েছিল। যা ঘিরে তুমুল অশান্তি শুরু করেন যুবক। এই অশান্তি থামাতেই খুনের পরিকল্পনা করে যুবতী। তাও আবার দেওর ও জামাইয়ের সঙ্গে মিলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরা জেলায়। মুরলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, উর্মিলা দেবী নামের এক মহিলা থানায় ছেলের খুনের ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করতে এসেছিলেন। তিনি জানান, ছেলে যশবন্ত যাদব ও তাঁর স্ত্রী পুনীতা দেবীর মধ্যে তিনবছর ধরে আইনি ঝামেলা চলছিল। এই সময়ের মধ্যে পুনীতা জামাই অমিত কুমার ও দেওর রাজেশ যাদবের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরেছিলেন যশবন্ত। স্ত্রীর সঙ্গে এই নিয়ে ঝামেলাও করেন। তারপরেই যশবন্তকে খুনের পরিকল্পনা করে পুনীতা।
পুত্রবধূর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন শাশুড়ি। তিনি পুলিশকে জানিয়েছেন, জামাই অমিতের সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখার জন্য, নাবালিকা মেয়েকে তার সঙ্গে বিয়ে দেয় পুনীতা। মেয়ের সঙ্গে অমিতের বিয়ের পরেও, নিয়মিত যোগাযোগ রাখে সে। এমনকী অমিতের নামে এক বিঘা জমি লিখে দেওয়ার জন্যেও জোরাজুরি করতে শুরু করে সে। যাতে আপত্তি জানান যশবন্ত।
গত ১৭ আগস্ট রাতে পুনীতা, অমিত, রাজেশ এবং তাদের কয়েকজন পরিচিত যুবক মিলে যশবন্তকে সার কিনে দেওয়ার টোপ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ফাঁকা জমিতে নিয়ে গিয়ে যশবন্তের গলা কেটে খুন করে তারা। যশবন্তের রক্তাক্ত দেহটি মাঠে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরদিন সকালে যুবকের রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে যশবন্তের ছবি তুলে ছড়িয়ে দেয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মাধেপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি খোঁজ শুরু হয় তাঁর পরিবারের। তখনই যশবন্তের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
যশবন্তের তুতো ভাই রমানন্দ যাদব উর্মিলার সমস্ত অভিযোগ সত্যি বলেই পুলিশকে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, অমিতের সঙ্গে পুনীতার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। নাবালিকা মেয়ের বিয়ের পর অমিতের সঙ্গে তার বাড়িতে গিয়ে থাকত।
মুরলিগঞ্জ থানার পুলিশ আধিকারিক অজিত কুমার জানিয়েছেন, এই ঘটনায় এফ আই আর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পুনীতা, রাজেশ এবং আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অমিত সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। সকলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?