বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নড়েচড়ে বসলেন বিহারের সিইও, আদালতের নির্দেশের পরই বিজ্ঞপ্তি জারি, আধার নিয়ে কী জানালেন?

রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৮ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞপ্তি জারি করল বিহারের নির্বাচন কমিশন। এসআইআর-এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আধার কার্ড দেখিয়ে পুনরায় তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাতে পারবেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পরই এই বিজ্ঞপ্তি জারি করল বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা তাঁদের এপিক নম্বরের মাধ্যমে তালিকাভুক্তির অবস্থা ও বাদ যাওয়ার কারণ জানতে পারবেন। ১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়াদের নাম ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা এবং প্রতিটি বুথে টাঙানো হয়েছে। অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের কপি দিয়ে দাবি জানাতে পারবেন।

তবে, এই খসড়া তালিকা থেকে বাতিল ভোটারদের আবার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য কমিশন নির্দেশিত ১১টি নথির মধ্যে একটি উপস্থাপন করতে হবে কিনা তা স্পষ্ট নয়।

রবিবার, বিহারের সিইও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ৬৫ লক্ষ নামের বিবরণ প্রকাশ করেছিলেন। বাতিলদের মধ্যে ৩৬ লক্ষকে দেখানো হয়েছে অন্যত্র স্থায়ীভাবে চলে গিয়েছে বলে, আর ২২ লক্ষকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন-  উপরাষ্ট্রপতি নির্বাচন: শাসকের কৌশলই হাতিয়ার, 'খেলা' ঘোরাল 'ইন্ডিয়া' জোট, এবার ফাঁপড়ে এনডিএ শরিক!

সুপ্রিম কোর্ট, এসআইআর-এর বিরুদ্ধে আবেদনের শুনানি করার সময়, নির্বাচন কমিশনকে খসড়া তালিকা থেকে বাদ পড়া নাম এবং বাদ দেওয়ার কারণ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল।

বিরোধী দল এবং অন্যান্য কর্মীরা এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মৃত ঘোষণা করা এবং বাদ দেওয়া বেশ কিছু ব্যক্তি আসলে জীবিত।

বিহারের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে প্রথম খসড়া তালিকায় নাম রয়েছে ৭ কোটি ২৪ লক্ষের। বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ মানুষ।

আরও পড়ুন-  সিন্ধু জলচুক্তি ভারতের জন্য মোটেই লাভজনক ছিল না, স্বীকার করেছিলেন খোদ নেহেরু! দাবি মোদির


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া