বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৯ আগস্ট ২০২৫ ১৭ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা সাব-ইনস্পেক্টর। সোমবার দুপুর প্রায় ২ টোর সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিহত সাব-ইনস্পেক্টরের নাম ঋচা সচান। তাঁর বয়স মাত্র ২৫ বছর। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছেছে, মহিলা সাব ইন্সপেক্টর কাবি নগর থানায় ডিউটি শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে আচমকা একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি তাঁকে পিষে দেয়।
কাবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর ভার্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচমকা বাইকটি একটি কুকুরকে ধাক্কা দিলে ঋচা রাস্তায় পড়ে যান। এমন সময়ে পেছন থেকে আসা গাড়িটি তাঁকে চাপা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। সূত্রে জানা গিয়েছে, দু্র্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় ছিলেন। তবুও আঘাত এতটাই গুরুতর ছিল যে তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় সারবোদয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্রে জানা গিয়েছে, ঋচা কানপুরের বাসিন্দা ছিলেন। ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি শাস্ত্রী নগর পুলিশ আউটপোস্টের দায়িত্বে ছিলেন। একইসঙ্গে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী বছর তাঁর বিয়ের পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি! চূড়ান্ত ভোগান্তি, বিপর্যস্ত জনজীবন...
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে গাজিয়াবাদ পুলিশ লাইনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর ময়নাতদন্ত করা হয়।
প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে বর্তমানে সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সম্প্রতি, রাস্তার কুকুরদের মিউনিসিপ্যাল শেল্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই রায়ের প্রতিবাদে শতাধিক পশুপ্রেমী কর্মী মঙ্গলবার রাত ১২টায় হনুমান মন্দির ও বাংলা সাহিব গুরুদ্বারে প্রার্থনাসভা আয়োজন করেন।
প্রায় ২০০ জন অংশগ্রহণকারী 'আওয়ারা নয়, আমাদের' শ্লোগান লেখা ব্যানার বহন করে হনুমান চালিসা পাঠ করেন। পরবর্তীতে বাংলা সাহিব গুরুদ্বারে গিয়ে তাঁদের প্রার্থনা চালিয়ে যান। তাঁদের দাবি, রাস্তার কুকুরদেরও এই সমাজে বাঁচার অধিকার রয়েছে। এহেন তাদের জোর করে সরিয়ে নেওয়া অমানবিক।
সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা ও চলমান প্রতিবাদ একদিকে যেমন প্রশ্ন তোলে রাস্তার পশুদের নিরাপত্তা ও মানবিক আচরণের বিষয়ে, অন্যদিকে তেমনই রাস্তায় চলাচলের সময় নাগরিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবনার দরজা খুলে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?