বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিন্ধু জলচুক্তি ভারতের জন্য মোটেই লাভজনক ছিল না, স্বীকার করেছিলেন খোদ নেহেরু! দাবি মোদির

রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৭ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই স্বীকার করেছিলেন যে পাকিস্তানের সঙ্গে করা ওই জলচুক্তি ভারতের কোনও উপকারে আসেনি। বললেন, প্রধানমন্ত্রী মোদি। মোদীর অভিযোগ, নেহরু দু'বার দেশকে ভাগ করেছিলেন। প্রথমবার র‍্যাডক্লিফ লাইনে, আর পরেটা সিন্ধু জলচুক্তির মাধ্যমে। 

প্রদানমন্ত্রীর কথায়, "সিন্ধু চুক্তিতে ৮০ শতাংশ জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল কৃষকবিরোধী সিদ্ধান্ত। পরে নিজের সচিবের মাধ্যমে নেহরু স্বীকারও করেছিলেন যে চুক্তির থেকে ভারতের কোনও লাভ হয়নি।"

বৈঠকে উপস্থিত বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সিন্ধু জল চুক্তি স্বাক্ষরের জন্য জওহরলাল নেহেরু দেশের কৃষকদের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছিলেন বলেন অভিহিত করেন। বলেন, "দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। নেহরু যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন, তবে সংসদের অনুমোদন নেওয়া উচিত ছিল। তিনি কোনও মন্ত্রিসভা বা সংসদের আস্থা ছাড়াই পাকিস্তানে গিয়ে একা গোপনে চুক্তি সেরে এসেছিলেন। এটা আমাদের কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়।"

মোদির বক্তব্যকে সমর্থন করেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি অভিযোগ করেন, নেহরু শুধু চুক্তিই করেননি, পাকিস্তানকে ৮০ কোটি টাকা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। তাঁর কথায়, "আমরা গর্বিত যে প্রধানমন্ত্রী তথ্যটি জানিয়েছেন। সংসদে আলোচনা ছাড়া কোনও আন্তর্জাতিক চুক্তি হয় না। নেহেরুজি তা না করেই চুক্তি সেরেছিলেন।"

আরও পড়ুন-  উপরাষ্ট্রপতি নির্বাচন: শাসকের কৌশলই হাতিয়ার, 'খেলা' ঘোরাল 'ইন্ডিয়া' জোট, এবার ফাঁপড়ে এনডিএ শরিক!

১৯৬০ সালে নয় বছরের আলোচনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধু জলচুক্তি হয়, যেখানে বিশ্বব্যাঙ্কও স্বাক্ষরকারী ছিল। ওই চুক্তি অনুযায়ী, পশ্চিমের তিন নদী— সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগা পাকিস্তানের জন্য বরাদ্দ হয়, আর ভারতের জন্য আসে ইরাবতী, বিপাশা ও শতদ্রু।

সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালতের এক রায় ভারত সরাসরি খারিজ করেছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই আদালতের 'কোনও এক্তিয়ার, বৈধতাও নেই। তাই এই রায় ভারতের জল ব্যবহারের অধিকারে কোনও প্রভাব ফেলবে না।'

চলতি বছরের এপ্রিল মাসে পাহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার পরই ভারত আন্তর্জাতিক আইনের অধীনে সার্বভৌম রাষ্ট্র হিসেবে সিন্ধু চুক্তিকে আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেয়। সরকার জানায়, পাকিস্তান যখন পর্যন্ত বিশ্বাসযোগ্যভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করা ছাড়বে না, তত দিন পর্যন্ত ওই চুক্তি কার্যকর থাকবে না।

মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে সাংসদদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মোদির কথায়, "তিনি ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা এক ঘরোয়া নেতা। রাজনীতিতে কোনও খেলা খেলেন না, সাদাসিধে স্বভাবের মানুষ।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া