বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ আগস্ট ২০২৫ ১৬ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের নীল ড্রাম রহস্যের কিনারা পুলিশের। ওই নীল ড্রাম থেকে ৩৫ বছর বয়সি যে যুবকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ, তাঁকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যুবককে খুন করেছে তাঁর স্ত্রী সুনীতা। এই খুনের তাকে সাহায্য করেছিল তার প্রেমিক।
পুলিশ আরও জানিয়েছে, যুবককে খুনের পর সুনীতা ও তার প্রেমিক মিলে দেহটি নীল ড্রামের মধ্যে লুকিয়ে রেখে, তাতে লবণ ভরে দিয়েছিল। এই ঘটনায় সুনীতা ও তার প্রেমিক জিতেন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, জিতেন্দ্র ওই বাড়ির মালিকের ছেলে। বর্তমানে দুজনেই পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ আরও জানতে পেরেছে, সুনীতা ও জিতেন্দ্র কয়েক মাস আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরই হংসরাজকে খুনের পরিকল্পনা করে। এক সপ্তাহ আগে নীল ড্রামটি কিনে ছাদে রেখে দিয়েছিল সুনীতা। এও জানা গেছে, মাত্র দেড় মাস আগে তিন সন্তান, স্বামীর সঙ্গে ওই বাড়িতে এসে বসবাস শুরু করেছিল সুনীতা। অন্যদিকে জিতেন্দ্রর স্ত্রী ১২ বছর আগে মারা গিয়েছিলেন। সুনীতার সঙ্গে অল্প কয়েকদিনে কথোপকথনের পরেই প্রেমে পড়ে যায়।
জন্মাষ্টমীর দিনেই হংসরাজকে খুন করে তারা। সেদিন পুজো উপলক্ষে একটি মন্দিরে গিয়েছিলেন জিতেন্দ্রর মা। বাড়ি ফিরে দেখেন, কেউ নেই। প্রথমে তাঁর ধারণা ছিল, সম্ভবত সকলে মিলে জন্মাষ্টমীতে কোথাও ঘুরতে গেছেন। কিন্তু রাতেও কেউ বাড়ি ফেরেননি। পরদিন সকালে ছাদে উঠতেই পচা দুর্গন্ধ নাকে আসে তাঁর।
প্রসঙ্গত, রবিবার রাজস্থানে নীল ড্রামের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের পচাগলা দেহ। খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর স্ত্রীর। ছাদে কাপড় শুকাতে গিয়েছিলেন ওই বাড়ির মালিক। পচা দুর্গন্ধ পেয়েই পুলিশকে ডাকেন তিনি। সেই নীল ড্রামের ঢাকনা খুলতেই সকলে শিউরে উঠলেন। কবে যুবককে খুন করা হয়েছে, খুনের নেপথ্যে কী কারণ, তা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। রবিবার পুলিশ জানিয়েছে, তিজারা জেলায় আদর্শ কলোনিতে। ওই এলাকার একটি বাড়ির ছাদে নীল ড্রামের মধ্যে থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির মালিক, এক বৃদ্ধ মহিলা ছাদে কাজ করতে উঠেছিলেন। কিন্তু পচা দুর্গন্ধ পেয়েই তড়িঘড়ি করে নীচে নেমে আসেন। এরপরই তিনি পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, হংসরাজ। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন থেকে তাঁর স্ত্রী ও সন্তানরা নিখোঁজ রয়েছেন। ওই বাড়ির ছাদে একটি নীল ড্রামের মধ্যে ছিল যুবকের পচাগলা দেহ। নীল ড্রামের উপরে ছোট ছোট পাথর রাখা ছিল। সম্ভবত, যাতে দুর্গন্ধ বাইরে না বেরোতে পারে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় গত দেড় মাস ধরে বসবাস করছিলেন হংসরাজ। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ঘটনার পর থেকে স্ত্রী ও সন্তানদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কবে থেকে নীল ড্রামের মধ্যে দেহটি ছিল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?