সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | নিজের গ্র্যাচুইটি এখনই বুঝে নিন, জেনে নিন কী নিয়ম রয়েছে

সুমিত চক্রবর্তী | ১৯ আগস্ট ২০২৫ ১৫ : ৫২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি ৬.৫ বছরেরও বেশি সময় ধরে কোনও প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। তাহলে আপনি গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য হতে পারেন পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী। এই গাইডে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে শেষ বেতন ৪০,০০০, ৬০,০০০ এবং ৮০,০০০ হলে গ্র্যাচুইটি হিসাব করা হয় সরকারী সূত্র অনুযায়ী। এখানে আপনি জানতে পারবেন যোগ্যতার নিয়ম, খণ্ডকালীন বছরের রাউন্ডিং কিভাবে হয়। ২০ লাখ পর্যন্ত ট্যাক্স ছাড়ের নিয়ম কী হবে সেটাও দেখে নিতে হবে।


গ্র্যাচুইটি একটি গুরুত্বপূর্ণ অবসরকালীন সুবিধা যা আপনার আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী করে এবং চাকরি পরিবর্তন বা চাকরিজীবনের পরবর্তী সময়ে একটি আর্থিক নিরাপত্তা প্রদান করে।

আরও পড়ুন:  নিজের টাকা হবে দ্বিগুণ, শুধু মানতে হবে এই সূত্র, তাহলেই কেল্লাফতে


যোগ্যতার শর্ত: যদি কোনও কর্মী একটানা ৫ বছর একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন কর্মী থাকেন। তাহলে তিনি গ্র্যাচুইটির জন্য যোগ্য হন পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী।
যেসব ক্ষেত্রে গ্র্যাচুইটি প্রাপ্য:
অবসর গ্রহণ 
৫ বছর চাকরির পর ইস্তফা 
সুপারঅ্যানুয়েশন 
মৃত্যু বা স্থায়ী প্রতিবন্ধকতা 


আংশিক বছরের রাউন্ডিং: যদি আপনার চাকরির মেয়াদ ৬ মাসের বেশি হয়, তাহলে সেটিকে পরবর্তী পূর্ণ বছরে রাউন্ড করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ৬ বছর ৭ মাস চাকরি করলে সেটি ৭ বছর ধরা হবে গ্র্যাচুইটি হিসাব করার সময়।


গ্র্যাচুইটি হিসাবের ফর্মুলা:
গ্র্যাচুইটি = (শেষ বেতন × চাকরির বছর × ১৫) ÷ ২৬
১৫ = ১৫ দিনের বেতন
২৬ = এক মাসে গড় কাজের দিন
উদাহরণ (রাউন্ড করা ৭ বছর ধরে):
৪০,০০০ বেতন:
=(৪০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ১,৬১,৫৩৮
৬০,০০০ বেতন:
=(৬০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ২,৪২,৩০৮
৮০,০০০ বেতন:
=(৮০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ৩,২৩,০৭৭


ট্যাক্স ছাড়:
বর্তমান আয়কর বিধি অনুযায়ী ২০ লাখ পর্যন্ত গ্র্যাচুইটি করমুক্ত। এর বেশি যেকোনও পরিমাণ আয়করযোগ্য হবে।


নিজের গ্র্যাচুইটি যদি সঠিকভাবে আপনি হিসেব করে নিতে পারেন তাহলে সেখান থেকে আপনার লাভ বেশি হবে। অনেকেই বর্তমানে জানেন না নিজের এই সুবিধা সম্পর্কে। তাই তারা এবিষয়ে নিজের কর্মস্থলে গিয়ে কোনও প্রশ্ন করতে পারেন না। তবে যদি আপনার সমস্ত কিছু সঠিকভাবে জানা থাকে তাহলে সেখানে সেইমতো এবিষয়ে সবকিছু বুঝে নিতে পারবেন।


এখানে একটি হিসেব তুলে ধরে হয়েছে। সেখান থেকে আপনি নিজের বেতন হিসেব করে নিতে পারবেন। সেইমতো আপনি সহজেই জানতে পারবেন কত টাকা আপনার গ্র্যাচুইটি হতে পারে। পাশাপাশি আপনি এবিষয়ে যে কেন্দ্রীয় নীতি রয়েছে সেটিও ভাল করে দেখে নিতে পারেন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া