রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

In this Tribe people with more weight are considered heroes

লাইফস্টাইল | যত মোটা তত ভাল! দেখলে নিজেদের সামলাতে পারেন না নারীরা, কী খেয়ে এমন শরীর বানান আফ্রিকার পুরুষরা?

আকাশ দেবনাথ | ১৯ আগস্ট ২০২৫ ১৪ : ৫৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর বিভিন্ন জায়গায় সৌন্দর্য্যের মানে বিভিন্ন। পশ্চিমে যেখানে মেদহীন পেশিবহুল সুঠাম মাংসল চেহারাকে সৌন্দর্য্যের পরাকাষ্ঠা বলে মনে করা হয়, সেখানে আফ্রিকার একটি উপজাতির কাছে পুরুষদের সৌর্ন্দয্যকে মাপা হয় একেবারে অন্যভাবে। ইথিওপিয়ায় বদি উপজাতির মানুষদের কাছে যে পুরুষের ভুঁড়ি সবচেয়ে মোটা তিনিই তত বেশি সুন্দর। মহিলাদের কাছে তাঁর কদরও ততই বেশি।

ইথিওপিয়ায় গভীরে এক প্রত্যন্ত জায়গা ওমো উপত্যকায় বাস এই উপজাতির। সেখানে প্রতিবছর কায়েল নামের এক উৎসব হয়। এই উৎসবে টানা ছয় মাস ওজন বাড়ানোর খেলায় মাতেন পুরুষরা। টানা ছয় মাস নিজস্ব কুটিরে থেকে তাঁরা চেষ্টা করেন যতটা সম্ভব মোটা হওয়ার। এই সময় তাঁরা গরু-মোষ ইত্যাদি পশুর রক্ত পান করেন। সঙ্গে খান প্রচুর পরিমাণ দুধ। টানা ছয় মাস কোনও ধরনের নারীসঙ্গ করেন না তাঁরা।
প্রসঙ্গত, এই উৎসব কিন্তু আজকের নয়। বহু প্রাচীন কাল থেকেই এই সম্প্রদায়ের মধ্যে চলে আসছে প্রথাটি। এই সময় পুরুষদের চেহারায় যে পরিবর্তন দেখা যায়, সেটাকে আসলে ওই অঞ্চলে শক্তি, সামর্থ, সামাজিক প্রভাব প্রতিপত্তির রূপক হিসাবে ধরা হয়। উপজাতির প্রতিটি পরিবার থেকে একজন পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। টানা ছয় মাস ব্রহ্মচর্য পালনের পর কায়েল উৎসবের দিন কুটির ছেড়ে বেরিয়ে আসেন প্রতিযোগীরা। সারা শরীরে ছাই এবং কাদা মাখেন। সব প্রতিযোগীদের একত্রিত করে দেখা হয় সবচেয়ে স্থূল কে? যিনি সবচেয়ে স্থূল তাঁকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে


বিজয়ীর জন্য প্রত্যক্ষ ভাবে বিরাট কোনও পুরস্কার না থাকলেও, সামাজিক ভাবে সারাজীবনের জন্য তাঁকে নায়ক হিসাবে গণ্য করেন উপজাতির মানুষরা। তাঁদের কাছে এই জয় এক বিরাট সম্মানের প্রতীক। ফলে সামাজিক ভাবেও বিজয়ীর প্রভাব প্রতিপত্তি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে এই উপজাতির নারীরা স্থূলকায় পুরুষ খুবই পছন্দ করেন। ফলে যিনি জয় লাভ করেন তাঁর পরিবার পরিকল্পনা সহজ হয়ে যায়। সহজেই বিবাহযোগ্যা মহিলা খুঁজে পান তিনি।

বছর খানেক আগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক সাংবাদিক এই প্রথা সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেন। তিনি এও জানান, শুনে যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা আদৌ ততটা সহজ নয়। যে হারে রক্ত এবং দুধ পান করতে হয় তাতে বহু পুরুষ অসুস্থ হয়ে পড়েন। তাই আক্ষরিক অর্থেই যাঁরা টানা ছয় মাস কঠোর ভাবে সব কিছু পালন করতে পারেন তাঁরাই হয়ে ওঠেন জয়ের প্রকৃত দাবিদার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া