বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বি সুদর্শন রেড্ডি: উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী, জানুন তাঁর সম্পর্কে পাঁচ তথ্য

রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৪ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিরোধী 'ইন্ডিয়া' জোট আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। ৯ সেপ্টেম্বরের নির্বাচনের জন্য তিনি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ, যিনি মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল এবং তামিলনাড়ুতে বিজেপির অন্যতম শীর্ষ নেতা।

বিচারপতি রেড্ডি (অবসরপ্রাপ্ত) সম্পর্কে পাঁচ তথ্য-

১. বিচারপতি রেড্ডি (অবসরপ্রাপ্ত) ১৯৪৬ সালের ৮ জুলাই বর্তমান তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার তৎকালীন ইব্রাহিমপত্তনম তালুকের আকুলা মাইলারাম গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

২. তিনি ১৯৭১ সালে হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন এবং অন্ধ্রপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে রিট এবং দেওয়ানি মামলা পরিচালনা করেন।

৩. বিচারক হওয়ার আগে বি সুদর্শন রেড্ডি ১৯৮৮-৯০ সালে সরকারি আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। ১৯৯০ সালে তিনি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্থায়ী আইনজীবী হিসেবে কাজ করেছিলেন এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এবং স্থায়ী আইনজীবীও ছিলেন।

৪. ১৯৯৫ সালে  বি সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০০৫ সালে তিনি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হন, ২০১১ সালে অবসর গ্রহণ করেন।

৫. ২০১৩ সালের মার্চ মাসে, বিচারপতি রেড্ডি (অবসরপ্রাপ্ত) গোয়ার প্রথম লোকায়ুক্ত হন। তবে, কয়েক মাস পরে সেপ্টেম্বরে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।

বিচারপতি রেড্ডির নাম 'ইন্ডিয়া' জোটের শীর্ষ বিরোধী নেতাদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে জানিয়েছেন যে, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি বিরোধী জোটের সব বিরোধী দলের সর্বসম্মত পছন্দ।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিচারপতি রেড্ডির সম্পর্কে বলেছেন, "ভারতের সবচেয়ে বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদদের একজন হলেন বিচারপতি রেড্ডি। তিনি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের একজন ধারাবাহিক এবং সাহসী সমর্থক ছিলেন।" কংগ্রেস সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতিকে দরিদ্রদের পক্ষপাতী এবং সংবিধান এবং মৌলিক অধিকার রক্ষাকারী একজন ব্যক্তি হিসেবে প্রশংসা করেন।

উপরাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অগাস্ট। ২২ অগাস্ট যাচাই-বাছাইয়ের তারিখ এবং ২৫ অগাস্ট প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ। 

স্বাস্থ্যগত কারণে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নানা সূত্র খবর, বিজেপির সঙ্গে মতবিরোধের জেরেই খাড়গে তড়িঘড়ি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া