বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৯ আগস্ট ২০২৫ ১৩ : ৫১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজনীতিতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন সাম্প্রতিক সময়ে। রাজনীতিতে জোর চর্চা তাঁকে ঘিরেই। তাহলে কি বিরোধী জোটের আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী মুখ তিনিই। বিহারের ভোটাধিকার যাত্রা থেকেই কি তবে প্রকাশ্যে এল ইন্ডিয়া জোটের নয়া সমীকরণ? তথ্য কি সময়ের আগেই ফাঁস করে ফেললেন লালু-পুত্র?
মঙ্গলবার রাজনীতির অলিন্দে প্রশ্ন ছড়াচ্ছে। কারণ? কারণ আরজেডি নেতা, তেজস্বী যাদব, মঙ্গলবার নওয়াদায় রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বলেন, 'আগামী লোকসভা ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য একজোট হয়ে কাজ করব।' রাহুল কী বললেন একথা শুনে? বললেন না কিছুই। কেবল হাসলেন। সৌজন্যমূলক হাসি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।
আরও পড়ুন: মোদির আবেদন নাকচ, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করল 'ইন্ডিয়া' জোট, রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ কে?
ওই কয়েক সেকেন্ডের ঘটনা নিয়েই এখন দেশের রাজনীতিতে জোর চর্চা। কী বলেছেন তেজস্বী যাদব? তিনি এদিন বলেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার 'খট্টারা' হয়ে গেছে এবং এটিকে জরুরিভাবে প্রতিস্থাপন করা দরকার। তরুণদের এখন সুযোগ পাওয়া উচিত। বিহারের জন্য আমাদের একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। তরুণরা সংকল্প নিয়েছে যে তারা এই পুরনো এবং সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এবং পরবর্তী লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করবে।'
উল্লেখ্য, বিহারের ২৫টি জেলা জুড়ে ভোটাধিকার যাত্রা করবেন রাহুল। এর আগেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। অভিযোগ ভোট চুরির। তথ্য-সহ প্রমাণ দেখিয়েছেন। তাঁর ঘণ্টাখানেকের বক্তব্যে একেবারে শোরগোল দেশের রাজনীতিতে। ১৩ আগস্ট তিনি দাবি করেন, বিহারের খসড়া তালিকায় উল্লিখিত মৃত ব্যক্তিদের সঙ্গে বসেছিলেন চা চক্রে।
কী রকম বিষয়টা? দিনকয়েক আগেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ৬৫ লক্ষ মানুষ বাদ পড়েছেন তালিকা থেকে। তাদের মধ্যে ২২ লক্ষের বেশি ভোটার মৃত, তথ্য তেমনটাই। ওই মৃত ভোটার তালিকার কয়েকজন, অর্থাৎ যাঁরা মৃত হিসেবে ঘোষিত, তাঁদের কয়েকজনের সঙ্গে চা-চক্রে বসেছিলেন কংগ্রেস নেতা। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল। তাতে লিখেছেন, জীবনের নানা মজার এবং অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্যে এটি অন্যতম। কারণ এর আগে মৃত ভোটারদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি তাঁর। তিনি নির্বাচন কমিশনকেই ধন্যবাদ জানিয়েছেন এই কারণে।
একইসঙ্গে উল্লেখ্য, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার (১৩ আগস্ট) পুনের বিশেষ এমপি/এমএলএ আদালতে দাবি করেন, তিনি সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপের পর থেকে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। বিশেষত, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা যিনি দায়ের করেছেন সেই সত্যকি সাভারকরের পারিবারিক বংশপরিচয়কে কেন্দ্র করেই এই আশঙ্কা তৈরি হয়েছে। আইন সংক্রান্ত ওয়েবপোর্টাল বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদনে জানা যায়, রাহুল গান্ধী আদালতে বলেন, মামলার ন্যায্যতা ও নিজস্ব নিরাপত্তা— দুই'ই গুরুতরভাবে বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি মহারাষ্ট্র রাজ্য সরকারের কাছে “প্রতিরোধমূলক সুরক্ষা” (Preventive Protection) প্রদানের আবেদন করেছেন। তাঁর পক্ষে আইনজীবী মিলিন্দ দত্তাত্রেয় পাওয়ারের মাধ্যমে দাখিল করা আবেদনে বলা হয়, “প্রতিরোধমূলক সুরক্ষা প্রদান শুধু বুদ্ধিমানের কাজ নয়, বরং এটি রাজ্যের সাংবিধানিক দায়িত্ব।” আবেদনপত্রে উল্লেখ করা হয়, মামলার ন্যায্যতা, স্বচ্ছতা ও সততা বজায় রাখতে এই পদক্ষেপ একান্ত প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?