বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাবার সঙ্গে ঝগড়া, রাগ করে বাড়ি থেকে বেরোতেই সর্বনাশ! কিশোরীর বর্ণনা শুনে দিল্লি পুলিশের চোখ কপালে

পল্লবী ঘোষ | ১৯ আগস্ট ২০২৫ ১৩ : ৫৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল। তার জন্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। এক মাসেই বদলে গেল তার জীবন! এই এক মাসের মধ্যেই অপহরণ, পাচারের চেষ্টা, জোর করে বিয়ে এবং সবশেষে ধর্ষণের শিকার হয় ১৩ বছরের কিশোরী। এক মাস পর কিশোরীকে উদ্ধার করল পুলিশ। তার মুখে ঘটনার বর্ণনা শুনেই আঁতকে উঠেছে পুলিশ ও পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিশোরী আদতে দিল্লির বাসিন্দা। সোমবার পুলিশ জানিয়েছে, এক মাস আগে বাবার সঙ্গে ঝগড়া করে দিল্লির ভরত নগর এলাকার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিশোরী। সেদিনই তাকে অপহরণ করে উত্তরপ্রদেশে পাচার করে দেওয়া হয়। সেখানেই জোর করে কিশোরীকে বিয়ে করে, ধর্ষণ করার অভিযোগ উঠেছে। 

 

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হল, রাজীব (৪০) শামলির বাসিন্দা, বিকাশ (২০) হাপুরের বাসিন্দা, আশু (৫৫) মিরাটের বাসিন্দা এবং রামানজোট সিং (২৪) গাজিয়াবাদের বাসিন্দা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২১ জুলাই দিল্লি থেকে নিখোঁজ ছিল ১৩ বছরের ওই কিশোরী। তাঁকে উদ্ধার করা হয়েছে উত্তরপ্রদেশের শামলি থেকে। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাগের মাথায় সেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিশোরী। কিশোরী পুলিশকে জানিয়েছে, গত ২১ জুলাই বাবার সঙ্গে ঝামেলার পর সে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর মেট্রো স্টেশনে পৌঁছে যায়। ইন্দরলোক মেট্রো স্টেশন থেকে নিউ দিল্লি রেল স্টেশনে চলে যায়। এরপর একটি ট্রেনে উঠে উত্তরপ্রদেশের মিরাটে পৌঁছে যায়।‌ সেখানে পৌঁছে বিকাশের সঙ্গে দেখা হয় তার। 

 

আরও পড়ুন: জল থইথই মুম্বই, প্রবল বৃষ্টিতে মৃত ১২, শ'য়ে শ'য়ে বিমান চলাচল ব্যাহত, আরও ভোগান্তি বাড়বে!

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেখানেই বিকাশ কিশোরীকে টোপ দিয়ে আশুর সঙ্গে দেখা করায়। দুজনে মিলে কিশোরীকে রাজীবের হাতে তুলে দেয়। তখনই রাজীব কিশোরীকে টাকা দিয়ে কিনে নেয়। কিশোরীর নামে একটি ভুয়ো আধার কার্ড বানিয়েছিল রামানজোট। সেখানের কিশোরীর পরিচয় লুকিয়ে, তাকে তরুণী হিসেবে লেখা ছিল। 

 

গত ২৪ জুলাই রাজীব জোর করে কিশোরীকে বিয়ে করে। শামিলতেই লাগাতর কিশোরীকে ধর্ষণ করে সে। এর মাঝেই কিশোরীর পরিবারের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। যোগাযোগ করলে তারা জানায়, ভুলবশত ফোন চলে গেছে। সেই নম্বরটি পুলিশের কাছে দেয় পরিবার। সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে জানা যায়, সেটি শামলির নম্বর। এরপরই স্থানীয় পুলিশের সাহায্যে গত ১৬ আগস্ট রাজীবের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে তারা।

 

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, রামানজোট গাজিয়াবাদে একটি সাইবার ক্যাফে চালায়। সেখান থেকে কিশোরীর ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। গোটা ঘটনায় যে চারটি ফোনের মাধ্যমে অভিযুক্তরা যোগাযোগ করত, তাও হেফাজতে নিয়েছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা, ১৪৪ ধারা, ৬৪ ধারা, ৩৩৭ ধারা, ৩৩৯ ধারা, ৬১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

 

অভিযুক্তরা জানিয়েছে, টাকার জন্য কিশোরীকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কাউন্সেলিংয়ের পর কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত জারি রয়েছে। পাচারের সঙ্গে আর কে কে জড়িত ছিল, অতীতের রেকর্ড খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া