বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৩ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সর্বসম্মতিক্রমে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকেই উপরাষ্ট্রপতি পদের জন্য মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতে সাড়া মিলল না। বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে পদোন্নতির আগে, বি সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন। রেড্ডি ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করন।
'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হল আদর্শ ও নীতির লড়াই। সমস্ত বিরোধী দল একমত। গণতান্ত্রিক মূল্যবোধ আক্রমণের মুখে। 'ইন্ডিয়া' জোটের প্রত্যেকটি দল উপরাষ্ট্পতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি খুশি যে সমস্ত বিরোধী দল একটি নামে একমত হয়েছে। এটি গণতন্ত্রের জন্য একটি বড় অর্জন।"
মনোনীত প্রার্থীর যোগ্যতা তুলে ধরে তিনি খাড়গে আরও বলেন, "বিচারপতি বি সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একজন সমর্থক।"
আরও পড়ুন: ইন্ডিয়া শিবিরের প্রধানমন্ত্রী মুখ রাহুলই! বিহারে জোটের গোপন কথা বলে ফেললেন লালু-পুত্র?
ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে বিরোধী জোটের বি সুদর্শন রেড্ডি বলেন, "আমি এনডিএ-সহ সকল দলের কাছে আমাকে সমর্থন করার জন্য আবেদন করছি।" আসন্ন নির্বাচন সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে রেড্ডি ইন্ডিয়া টুডে টিভিকে বলেন যে, বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি ভারতের ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করবেন।
সূত্রের মতে, সিপি রাধাকৃষ্ণাণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা আসলে বিজেপির সুচারু কৌশল। দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারে মরিয়া পদ্ম বাহিনী। তাই তামিল রাধাকৃষ্ণণকে প্রার্থী করে একদিকে তামিল অস্মিতাকে উস্কে দিতে চেয়েছে গেরুয়া শিবির, অন্য দিকে বিপদে ফেলতে চেয়েছে তামিলনাড়ুর শাসক দল তথা 'ইন্ডিয়া' জোটের শরিক ডিএমকে-কে।
এবার জন্মসূত্রে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রাক্তন বিচারপতি বি সুদর্শনকে প্রার্থী করে পাল্টা চাল দিল 'ইন্ডিয়া' জোটও। যা কার্যত এনডিএ-এর দাক্ষিণাত্য নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হল। টোল পড়ল না বিরোধী জোটেও।
আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?