সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | স্বস্তি, স্বাস্থ্য ও মেয়াদি বিমার উপর জিএসটি বাতিল বা কমে ৫ শতাংশ হতে পারে

রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৩ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি কমতে চলেছে। ১৮ শতাংশ থেকে জিএসটি শুল্ক কমে হতে পারে মাত্র ৫ শতাংশ। সরকারি সূত্রে খবর, স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি বাতিলও করা হতে পারে। সরকারি এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রবীণ-প্রবীণা ও সদ্য সংসার পাততে চলা যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর হতে পারে। এছাড়া, জিএসটি হ্রাসের ফলে বিমার প্রতি মানুষের ঝোঁক আরও বাড়বে এবং আরও বেশি সংখ্যায় মানুষ বিমা ক্ষেত্রে প্রবেশ করবেন বলে আশা। আখেরে রাজস্ব আদায় আরও মসৃণ হবে বলে অনুমান। যদিও এর ফলে সরকারের বার্ষিক প্রায় ১৭,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে।

এতদিন স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি ছিল ১৮ শতাংশ। এতে প্রিমিয়ামের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে সমস্যা পড়তে হয় বয়স্ক-বয়স্কা ও যুবক-যুবতীদের। সরকারের কাছে জিএসটি ছাড়ের দাবি জানায় বহু সংগঠন। কিন্তু, অর্থমন্ত্রক এবং জিএসটি কমিটি তা কর্ণপাত করেনি।

একটি পরিসংখ্যান মোতাবেক, প্রবীণ নাগরিকরা যাঁরা স্বাস্থ্যবিমার জন্য ৫০,০০০ টাকা জমা দেন, তাঁদের ১৮ শতাংশ জিএসটি ধরে অতিরিক্ত ৯,০০০ টাকা দিতে হয়। ফলে সেটা পাঁচ শতাংশ হলে স্বভাবতই তাঁরা উপকৃত হবেন। দেশের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আইআরডিএআই) এই পদক্ষেপকে সমর্থন করে।

আরও পড়ুন-  ঘরে বসে প্রতি মাসে ৭৫০০ টাকার বেশি আয়! জানুন এই প্রকল্প সমন্ধে

স্বাস্থ্য ও মেয়াদি বিমার উপর জিএসটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হলে, বিমা কোম্পানিগুলি ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) দাবি করার ক্ষমতা হারাতে পারে, ফলে তাদের পরিচালন ব্যয় বেড়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লার ভাষণে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। দেশের নাগরিকদের তিনি একে দেওয়ালি উপহার বলে ব্যাখ্যা করেন। অর্থনীতিবিদ এবং ব্রোকারেজরা জানিয়েছেন, মোদির পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা- মুদ্রাস্ফীতি কমাতে পারে, অদূর ভবিষ্যতে আর্থিক চাপ কমাতে পারে এবং অক্টোবরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) রেপো রেট কমানোর সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।

প্রধানমন্ত্রীর ভাষণের পর জারি করা এক বিবৃতিতে, অর্থমন্ত্রক জানিয়েছে যে- কেন্দ্রীয় সরকার জিএসটি হার যৌক্তিকীকরণ এবং সংস্কার - বিশেষ করে কাঠামোগত সংস্কার, হার যৌক্তিকীকরণ এবং জীবনযাত্রার সহজতার সঙ্গে যুক্ত - সম্পর্কিত প্রস্তাব জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রীগোষ্ঠীর (জিওএম) কাছে পাঠিয়েছে, সেই কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন- সাধারণের বোঝা বাড়ল! গৃহ ঋণে সুদের হার বাড়াল এসবিআই, কত করে?


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া