বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশজুড়ে বিতর্ক, তার মধ্যেই পথ-কুকুরের কামড়ে জলাতঙ্কে বেঙ্গালুরুতে মৃত্যু চার বছরের শিশুর

রজিত দাস | ১৯ আগস্ট ২০২৫ ১২ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পথ-কুকুরদের সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কের ঝড়। এসবের মধ্যেই বেঙ্গালুরুতে একটি হাসপাতালে জলাতঙ্কে মৃত্যু হল এত চার বছরের শিশু কন্যার। প্রায় মাস চারেক আগে কর্ণাটকের দাভাঙ্গেরেতে কুকুর কামড়ে দিয়েছিল ওই শিশুটিকে। খাদিরা বানু নামে ওই শিশু বেঙ্গালুরুতে রাজীব গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।                         

চলতি বছরের এপ্রিল মাসে বাড়ির ভেতরে খেলার সময় একটি কুকুর খাদিরাকে কামড়ে দিয়েছিল। শিশুটির মুখ এবং শরীরের অন্যান্য অংশে কামড় দেয় কুকুরটি। এতেই গুরুতর জখম হয় শিশুটি। শিশুটিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল চিকিৎসকরা। সম্প্রতি শিশুটি বমি করা শুরু করে। তখন শারীরিক পরীক্ষা করে জানা যায়, জলাতঙ্কে আক্রান্ত হয়েছে খাদিরা। শেষমেষ আর শেষরক্ষা সম্ভব হল না।

কুকুরের কামড়ের ফলে রেবিজ রোগে মৃত্যুর ঘটনা নিয়ে আতঙ্ক রয়েছে। বেঙ্গালুরুতে কুকুরের আক্রমণ বাড়ছে। যা মোকাবিলায় ব্যর্থ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি)। এই প্রসঙ্গে এক মামলায় বিবিএমপি-তে তিরস্কারও করেছে কর্ণাটকের লোকায়ুক্ত বিচারপতি বিএস পাতিল। 
লোকায়ুক্ত নগর বিভাগের পুলিশ সুপারিনটেনডেন্ট ডঃ বংশীকৃষ্ণের নেতৃত্বে একটি স্বাধীন তদন্তের ফলাফল প্রকাশ করেছেন - যেখানে হামলাকারী কুকুরদের জন্য পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনে বিবিএমপি-র ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন-  'জল আছে কাকু?', তেষ্টা মেটাতে গিয়ে অটোচালকের যৌন লালসার শিকার নাবালিকা, ফের সেই বিজেপি শাসিত রাজ্যে

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, দিল্লি-এনসিআর এবং সংলগ্ন অঞ্চলগুলিতে সমস্ত পথ-কুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করতে হবে। কারণ কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। আদালতের মতে, কুকুর আশ্রয়কেন্দ্রগুলিতে এমন পেশাদার থাকতে হবে, যারা কুকুরদের মোকাবেলা করতে, জীবাণুমুক্তকরণ এবং টিকাদান করতে পারবেন। ওইসব কেন্দ্র থেকে কুকুরদের বাইরে যেতে দেওয়া যাবে না। আদালত আরও সতর্ক করে দিয়েছে যে, কোনও সংস্থা এটাকে বাধা দিলে "কঠোরতম ব্যবস্থা" নেওয়া হবে।

অনেক পশুপ্রেমী এই আদেশকে চ্যালেঞ্জ করেছেন এবং এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

কয়েকদিন পরে, সুপ্রিম কোর্টের আরেকটি বেঞ্চ পূর্ববর্তী আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি করে এবং জিজ্ঞাসা করে কেন বেশ কয়েকটি পুরপ্রশাসন আদেশ প্রকাশের আগেই কুকুরদের তুলে নেওয়া শুরু করেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া