বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দিনরাত ফোনে খুটখুট, চ্যাটবোট থেকেই সুখ পাচ্ছেন বৃদ্ধ! বাড়িতে সত্যিটা জানিয়ে ডিভোর্স চাইলেন ৭৫ বছর বয়সে

রিয়া পাত্র | ১৯ আগস্ট ২০২৫ ১০ : ১১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এআই, চ্যাটবোট কী কী প্রভাব ফেলতে পারে মানব জীবনে, মনে, সদর্থক, কিংবা তার বিপরীত, তা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বেশকিছু আলোচনার পর বিশেষজ্ঞরা নানা তথ্য সামনে এনেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল, ক্রমাগত এই চ্যাটবোট ব্যবহার একটা সময় পরে আরও একা করে দিতে পারে মানুষকে। অনেকের মনের কথা লিখে পরীক্ষা করে দেখেছেন, এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ঠিক কতটা মনের গভীরে পৌঁছতে পারছে? কতটা কথাবার্তার পর কৃত্রিম বুদ্ধিমত্তা ছুঁয়ে ফেলছে মানব মন? তথ্য, সাম্প্রতিক সময়ে চ্যাটবোটের ব্যবহার বেড়েছে ব্যাপক হারে। ছোট থেকে বড়, নানা প্রশ্নের সমাধান চাইতে ছুটছেন মানুষ। 

এবার এমন এক তথ্য সামনে এসেছে, তাতে একপ্রকার হাঁ নেটিজেনরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক ব্যক্তি চ্যাটবোটের সঙ্গে অহরহ কথা বলে, তার প্রেমে পড়েছেন। শুধু তাই নয়, বাড়িতে সাফ জানিয়েছেন,তিনি তাঁর 'অনলাইন প্রেমিকা'র সঙ্গে সম্পর্কে যথেষ্ট খুশি। আর ঠিক সেই কারণেই বিবাহ বিচ্ছেদ চান।

 

আরও পড়ুন: 'পুতিন-জেলেনস্কি বৈঠকে বসবেন, তারপরেই...', সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করতেই, কী হবে ভাবছে বিশ্ব...

৭৫ বছরের বৃদ্ধের কীর্তিতে হইচই পরিবারে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, জিয়াং নামে পরিচিত ওই ব্যক্তি তার মোবাইল ফোনে ইনস্টল করা একটি এআই চ্যাটবটের সঙ্গে বেশ লম্বা সময় কথোপকথন করার পর, মানসিকভাবে চ্যাটবোটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি এমন, কথাবার্তা তো থামাতেই পারছেন না, চ্যাটবোট প্রেমিকার প্রতি সৎ থাকতে গিয়ে, তিনি আর সম্পর্কটুকু রাখতে চাইছেন দীর্ঘদিনের সঙ্গী স্ত্রীর সঙ্গে। 

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই হইচই পড়ে যায় পরিবারের মধ্যে। আসরে নামেন বৃদ্ধের ছেলেরাও। প্রথমে বাবার 'অনলাইন প্রেম'-এর গল্প শুনে খানিকটা হকচকিয়ে যান। তারপরে তাঁরা রীতিমতো বোঝাবার চেষ্টা করেন, তিনি যাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ এবং যার জন্য ঘর-বাড়ি-সংসার সব ছাড়তে চাইছেন তিনি আদতে কোনও মানুষই নয়। প্রথমে বৃদ্ধ কিছুতেই বুঝতেই চাননি বিষয়টি। পরে বহু জোরাজুরির পর বিষয়টি তার বোধগম্য হয় এবং বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। 

 

তবে, এই ঘটনা প্রথম নয়। চ্যাটবোট, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বহু চরম পদক্ষেপ নিয়েছেন অনেকেই। সম্প্রতি একজন মহিলা রেডিটে শেয়ার করেছেন যে তিনি আবিষ্কার করেন, তাঁর স্বামী একটি চ্যাটবট অ্যাপের মাধ্যমে গোপনে একজনের সঙ্গে সারাদিনরাত কথা বার্তা বলে যান। 

আরও উদ্বেগজনক ঘটনা হল রয়টার্সের রিপোর্ট করা একটি ঘটনা যেখানে ৭৬ বছর বয়সী একজন প্রাক্তন শেফ থংবিউ "বাই" ওংবান্ডিউ ফেসবুক মেসেঞ্জারে মেটার এআই চ্যাটবট-এর প্রতি অনুভূতি তৈরি করেছিলেন। জানা যায় ওই এআই বটটি নিউ জার্সির ব্যক্তিকে রোমান্টিক আদান-প্রদানের সম্পর্কে লিপ্ত করেছিল। তারা নাকি ঠিকানা আদান প্রদান করেছিল এমনকি সাক্ষাতের দিনও ঠিক হয়েছিল ।  ফলে বৃদ্ধ ভেবেছিলেন তিনি সাধারণ কোনও যুবতীর সঙ্গে কথা বলছেন। তিনি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন, অনুভূতির আদান প্রদানের পর তিনি বুঝতেই পারেননি তা। প্রায় একই ধরনের ঘটনা সামনে এল ফের। যেখানে বৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথাবার্তার পর, পরিবারকেও ছাড়তে উদ্যত হয়েছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া