বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লাইকের জন্য এত বাড়াবাড়ি! কচকচ করে চিবিয়ে খাচ্ছেন এক মুঠো কাঁচা লঙ্কা, যুবকের কীর্তি দেখে চোখ ছানাবড়া সকলের

পল্লবী ঘোষ | ১৯ আগস্ট ২০২৫ ০৯ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়ানোর লোভ গ্রাস করেছে কমবেশি সকলকেই। ইদানিং আট থেকে আশি, সকলেই এই নেশায় মেতে। কীভাবে ভিডিও, ছবি, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো যায়, সেই খেলায় মেতে‌ উঠেছেন অনেকেই। জনপ্রিয় হওয়ার লোভে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে। 

 

কখনও কখনও পরিণতি হয় ভয়ঙ্কর। কেউ চলন্ত ট্রেনের উপরে উঠে ভিডিও বানান, কেউ বা পাহাড়ের খাদে দাঁড়িয়ে নাচ করেন, কখনও ভরা রাস্তায় গাড়ি চলাচলের মাঝেও রিল শুট করতে দেখা গেছে তরুণ, তরুণীদের। পোস্টটি যাতে সকলের নজর কাড়ে, তার জন্য প্রাণ বাজি রাখতেও দ্বিধাগ্রস্ত হন না কেউ। 

গত কয়েক বছর আগেও ভয়ঙ্কর স্টান্ট, নাচ-গানের ভিডিও বানিয়ে জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করতেন অনেকেই। ইদানিং শুরু হয়েছে খাওয়াদাওয়ার ভিডিও বানানোর চল। স্বাস্থ্যের কথা না ভেবেই, শুধুমাত্র জনপ্রিয় হয়ে ওঠার চাহিদায় ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর খাবার, পানীয় খাওয়ার ভিডিও বানাচ্ছেন অনেকেই। 

 

আরও পড়ুন: তিনবার বিয়ে করেও যৌনসুখ মেলেনি, প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন, মায়ের কীর্তিতে চরম পরিণতি ৬ মাসের কন্যার

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন এক ভিডিও।‌ যে ভিডিওতে দেখা গেছে দুই যুবককে। একজনের হাতে রয়েছে একটি থালা। তাতেই একপাশে রয়েছে লঙ্কার গুঁড়ো। আরেক পাশে রয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা। লাল লঙ্কার গুঁড়োর মধ্যে সেই কাঁচা লঙ্কা মাখিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন দুজনে। লঙ্কায় কামড় দেওয়ার পরেই দুজনের চোখ দিয়ে জল গড়াতে শুরু করে। 

 

ঝাল লাগায় ছটফট করলেও, চিবিয়ে চিবিয়ে লঙ্কা খাওয়া ছাড়েননি কেউ। কাঁদতে কাঁদতেই ভিডিওটি শুট করেন তাঁরা। এদিকে যুবকের ধারণা ছিল, ভিডিওটি দেখে অনেকেই তাঁদের প্রশংসায় ভরিয়ে দেবেন। নিদেনপক্ষে বাহবা দেবেন। কিন্তু ঘটল উল্টোটা। দুই যুবকের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুললেন নেটিজেনরা। 

 

ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে হু হু করে ছড়িয়ে পড়েছে। সকলেই মজার কমেন্ট করেছেন তাতে। ভিডিওটি দেখতে মজার হলেও, এটি আসলে একটি বিপজ্জনক স্টান্ট। একজন লিখেছেন, 'ভাই লাইক জীবনে অনেক পাবেন। আগে নিজের স্বাস্থ্যের কথা ভাবুন।' আরেকজন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে আদৌ কি কোনও টাকা পেলেন? বরং শরীরের যা ক্ষতি করলেন, তাতেই হাজার হাজার টাকা বেরিয়ে যাবে।' 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত ঝাল খাবার এবং লঙ্কা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। একাধিক জটিল অসুখেও আক্রান্ত হতে পারেন। এই ধরনের খাবার খেলে পেটের অসুখ, বুক জ্বালা করা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, পেট জ্বালা করার মতো অসুখে ভুগতে পারেন। অনেক সময় রক্তচাপ বেড়ে যেতে পারে এমন খাবার খেলে। রক্তচাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 

 

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠার দৌড়ে নিজেদের বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে যুবসমাজ। এর জেরে অজান্তেই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীর। যারা এই ধরনের ভিডিও বানিয়ে ভাবছেন, এক রাতেই কন্টেন্ট ক্রিয়েটার বা জনপ্রিয় হয়ে ওঠা যাবে, তাঁরা আসলে নিজেদের সর্বনাশ করছেন। কয়েক মিনিটের কাজেই জীবন শেষ হতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটে চরম পরিণতিও হতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া