বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৮ আগস্ট ২০২৫ ১৯ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দাদা। কিন্তু দাদার দ্বিতীয় বিয়ে মন থেকে মেনে নিতে পারেননি বোন। নতুন বউদির সঙ্গে যদিও বন্ধুত্ব পাতিয়েছিলেন। কিন্তু শেষমেশ তাঁর সঙ্গেই চরম বিশ্বাসঘাতকতা করলেন তরুণী। দাদা ও বউদির সব গোপন কথা ভাগ করে নেন দাদার প্রাক্তন স্ত্রীর সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় এক তরুণী সম্প্রতি ননদের সঙ্গে এমন তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তরুণী জানিয়েছেন, দুই বছর প্রেমের সম্পর্ক ছিল তাঁর। তারপরেই যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ের আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর। যুবকের দশ বছরের এক কন্যাসন্তান রয়েছে। তাঁদের বিয়েতেও প্রথম স্ত্রীর সন্তান হাজির ছিল।
তরুণী জানিয়েছেন, শুরু থেকেই ননদ তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে মেলামেশা করতেন। সকলের চোখে তাঁরা ছিলেন 'প্রিয় বন্ধু'। গোপন সব কথাই ননদের সঙ্গে ভাগ করে নিতেন। অ্যামি নামের ওই তরুণী একবারও বুঝতে দেননি, তাঁর আসল উদ্দেশ্য। দিনের পর দিন সব গোপন কথা জেনে যাওয়ার পরেই, চরম বিশ্বাসঘাতকতা করেন তাঁর সঙ্গে।
তরুণী জানিয়েছেন, তাঁদের সব গোপন খবর যুবকের প্রাক্তন স্ত্রীকে জানিয়েছিলেন অ্যামি। দু'জনের গোপন মুহূর্ত পর্যন্ত লুকিয়ে ভিডিও করে প্রাক্তন স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন। এখানেই শেষ নয়। দাদার দ্বিতীয় বিয়ের সব মুহূর্ত লাইভ করে, সোজা পাঠিয়ে দিতেন প্রাক্তন স্ত্রীকে। আসলে প্রথম স্ত্রীর সঙ্গে দাদার বিবাহ বিচ্ছেদ হলেও, তাঁর সঙ্গে ননদের বন্ধুত্ব টিকে গিয়েছিল। নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের মধ্যে।
বিয়েতে কী কী ঘটেছে, এমনকী তাঁদের কিছু অন্তরঙ্গ মুহূর্ত দাদার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়ে দেন অ্যামি। বিষয়টি প্রথমে কেউই টের পাননি। বিয়ের একবছর পর গত সেপ্টেম্বরে অ্যামির কীর্তি প্রকাশ্যে আসে। পরিবারের কয়েকজন সদস্য বিষয়টি দম্পতিকে জানিয়েও দেন। এরপরই অ্যামির থেকে মুখ ফেরান দম্পতি।
তরুণী ওই পোস্টে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অ্যামিকে ব্লক করে দিয়েছেন তিনি ও তাঁর স্বামী। ভবিষ্যতে কোনও পারিবারিক অনুষ্ঠানে অ্যামিকে নিমন্ত্রণ জানানো হবে না বলেও জানিয়ে দেন। পরিবারের সদস্য হয়েও, আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা, সহজে মেনে নিতে পারেননি কেউ।
পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরাও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, 'সঠিক পদক্ষেপ। এমন আত্মীয়কে জীবন থেকে দূরে রাখাই উচিত। এতে সংসারে শান্তি থাকে।' আবার একজন লিখেছেন, 'বন্ধুত্ব পাতিয়ে এমন বিশ্বাসঘাতকতা! নিশ্চয়ই আপনাদের উপর ঝড় বয়ে গেছে।' আবার একজন লিখেছেন, 'ননদের এমন আচরণের শিকার আমিও হয়েছি। আপনার সঠিক পদক্ষেপ করেছেন। এভাবে পারিবারের গোপন তথ্য পাচার করা অত্যন্ত অন্যায়।'
কিন্তু অ্যামি কেন এমন আচরণ করেছেন? তরুণী ওই পোস্টেই জানিয়েছেন, অ্যামি দাদার দ্বিতীয় বিয়েটি মেনে নিতে পারেননি। বিয়ের দিন দাদার আগের পক্ষের সন্তানের সঙ্গে অ্যামি কাটান। বিয়ের দিন দুজনের উপরেই ঝড় বয়ে গিয়েছিল। মানসিকভাবে বিধ্বস্ত হলেও, কাউকে বুঝতে দেননি কিছুই। মনের মধ্যে ক্ষোভ রেখেই, প্রাক্তন স্ত্রীর কাছে গোপন তথ্য পাচার করে দিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?