বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'রাতে ল্যাবেরটরিতে হাঁটছে কারা?', উঁকি মেরে দেখতে গিয়েছিলেন নাইট গার্ড, কলেজ নিয়ে ভয়ে থরথর করে কাঁপছেন স্থানীয়রা

রিয়া পাত্র | ১৮ আগস্ট ২০২৫ ১৯ : ৪১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কলেজ ছিল। এক সময়ে সারাদিন সেখানে নানা পরীক্ষামূলক কাজকর্ম চলত। কয়েক দশকের এদিক ওদিক। এখন ওই কলেজের আশেপাশে মাড়াতেও ভয় পান স্থানীয়রা। কেউ কেউ বলে থাকেন, সেখানে রাতের অন্ধকারে গেলেই অদ্ভুত শব্দ পাওয়া যায়। কেউ কেউ বলেন, দিনের আলোতেও ভয় কিছু কম লাগে না। একের মুখে গা ছমছমে গল্প শুনে, আর একজন, সেখান থেকে আর একজনকে বলে, এখন ওই কলেজের হাড়হিম ঘটনা মুখে মুখে। যদিও এই বিশেষ জায়গার উল্লেখের আগেই, উল্লেখ প্রয়োজন, নানা শহরেই এই ধরনের এক বা একাধিক স্থান থাকে, যা নিয়ে লোকমানসে নানা ধারণা, ভীতি থেকে থাকে।

এখানে উল্লেখ করে হচ্ছে হায়দরাবাদের এক কলেজ। হায়দরাবাদের খায়রাতাবাদ বিজ্ঞান কলেজ। যা একসময়ে ওই শহরের এবং অন্যান্য শহরের মধ্যে বিজ্ঞান শিক্ষার জন্য অতি জনপ্রিয় ছিল। তবে একতা সময় পরে বদলে যায় গোটা ছবিটা। এখন যদি ওই শহরের সাধারণ বাসিন্দাদের কোনও ভয়ের স্থানের কথা জিজ্ঞাসা করা হয়, উত্তর হিসেবে অনেকেই চটজলদি ওই কলেজের নাম উল্লেখ করেন।

আরও পড়ুন: সব দেশের মধ্যে নাক গলাচ্ছেন ট্রাম্প, সত্যিই কি যুদ্ধ থামাতে চান না কি অন্য কোনও মতলব আছে...

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে, পুনরায় সামনে এসেছে খায়রাতাবাদ বিজ্ঞান কলেজের ঘটনা। জানা যায়, এক সময়ে ওই কলেজ সাধারণের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছিল কলেজের বড় ল্যাবেরটরি, পরীক্ষার জন্য। সারাদিন ভিড় থাকত পড়ুয়াদের। কিন্তু এখন? কলেজটি এখন ধ্বংসাবশেষের মতো দাঁড়িয়ে আছে। দরজাগুলি ভাঙাচোরা। খুলে পড়ে গিয়েছে কিছু অংশ। কিছু অংশে মরচে ধরেছে। ঝড় জলে কেবল শব্দ হয় ভাঙা দরজা-জানালার।  স্থানীয়দের জিজ্ঞাসা করলে, বর্ষীয়ানরা পুরনো কথা মনে করেন। যখন ওই কলেজ পড়ুয়া-ভর্তি থাকত। অরে একদিন নাকি, ক্লাস চলাকালীন অবস্থায় ওই কলেজের একটি অংশ ধসে পড়ে যায়। স্বাভাবিকভাবেই ঘটনায় ব্যাপক হইচই হয়। ওই কলেজের তড়িঘড়ি ক্লাস বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, বাকি সব ভয়-ভীতীর সূত্রপাত সেখান থেকেই। স্থানীয়রা জানাচ্ছেন, ওই কলেজ থেকে ক্লাস, পড়ুয়াদের ল্যাবরটরি সব অন্যত্র স্থানান্তরিত করে নেওয়ার পর থেকেই একপ্রকার ফাঁকা হয়ে যায় বিরাট কলেজ। জনশ্রুতি এটাও, একটা সময়ে এলাকায় ব্যাপক শোরগোল হয়েছিল, জানা যায়, ওই কলেজের ল্যাবেরটরিতে যেসব দেশের পরীক্ষানীরিক্ষা করা হত, সেগুলি অবৈধ। অনেক ক্ষেত্রে সেসব দেহ কবর থেকে তুলে আনা হত। কোনও অনুমতি ছাড়াই সেসব চলত। যদিও এই তথ্যের সত্যচা যাচাই করেনি আজকাল ডট ইন। জনশ্রুতি তেমনটাই। একইসঙ্গে উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও তাই উল্লেখ করা হয়েছে। 

স্থানীয়দের মনে ভয়, জনশ্রুতি,  ওইসব পরীক্ষা করা হয়েছে যাঁদের দেহ নিয়ে, তাঁদের আত্মা ঘুরে বেড়ায় কলেজে। স্থানীয়রা বলেন, একবার ওই পরিত্যক্ত কলেজের এক নিরাপত্তারক্ষী অদ্ভুত শব্দ পেয়ে কলেজের ভিতর গিয়েছিলেন রাতের অন্ধকারে। তারপর ওই নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার হয় পরের দিন সকালে। ওই ঘটনার পর থেকেই স্থানীয়দের মনে ভয় আরও চেপে বসে। এখন স্থানীয়দের বেশিরভাগ মানুষ ওই কলেজ, ওই এলাকা এড়িয়ে চলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া