বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ব্যক্তির স্তন বৃন্তে ৮ বছর ধরে 'লুকিয়েছিল' ছুরি! 'হিয়ার' মাঝে লুকিয়ে থাকা যৌন ধাঁধা আপনাকে বিস্মিত করবে

আর্যা ঘটক | ১৮ আগস্ট ২০২৫ ১৯ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: তানজানিয়ার মুহিমবিলি ন্যাশনাল হাসপাতালে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সূত্রে জানা গিয়েছে চিকিৎসা করাকালীন চিকিৎসকরা এক ব্যক্তির বুকের ভেতরে আটকে থাকা একটি বড় ছুরির ফলা আবিষ্কার করেছেন, যা প্রায় আট বছর ধরে অজানাই রয়ে গিয়েছিল। ব্যক্তির বয়স ৪৪ বছর। ওই ব্যক্তি হাসপাতালে আসেন ডান বুকে ব্যথা এবং স্তনবৃন্ত (নিপল) থেকে পুঁজ বের হওয়ার অভিযোগ নিয়ে। এরপর তার এক্স-রে করতে চিকিৎসকদের চোখ কপালে। দেখা গিয়েছে, ব্যক্তির বুকের মধ্যে একটি ধাতব বস্তু আটকে আছে,  যা অনেকটা ছুরির ফলার মত দেখতে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন-এ প্রকাশিত হয়েছে। একইসঙ্গে এটি মানবদেহের সহনশীলতার এক বিরল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি বিগত দশ দিন ধরে তাঁর ডান স্তনবৃন্ত থেকে সাদা রঙের পুঁজ বেরোতে দেখছিলেন এবং হালকা অস্বস্তি অনুভব করছিলেন। তবে আশ্চর্যজনকভাবে, তাঁর কোনও ধরনের বুকের ব্যথা, শ্বাসকষ্ট, কাশি বা জ্বর ছিল না।

চিকিৎসকদের প্রশ্নের জবাবে ওই ব্যক্তি জানান, আট বছর আগে তিনি এক সহিংস ঘটনার শিকার হয়েছিলেন। সেখানে তাঁর মুখ, পেছন, বুক এবং পেট জুড়ে গুরুতর আঘাত লাগে। সেই সময় তাঁর ক্ষত স্থানগুলো শল্য চিকিৎসার মাধ্যমে সেলাই করা হয়। এরপর ফের তিনি স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। কিন্তু সেই সময় কোনও রেডিওলজিকাল পরীক্ষা না হওয়ায় বুকের মধ্যে ছুরির ফলাটি ধরা পড়েনি। এমনকী এতদিন তা দেহের ভেতরেই থেকে যায়।

আরও পড়ুনঃ অটো করে পাঁচতারা হোটেলে রাজকীয় প্রবেশ! যুবকের আচরণে হাঁ সবাই, এরপর যা হল জানলে ভিরমি খাবেন ...

চিকিৎসকরা তাঁর বর্তমান সংক্রমণের কারণ অনুসন্ধান করতে গিয়ে এক্স-রে করেন। এক্স-রে রিপোর্টে দেখা যায় তাঁর বুকের মাঝামাঝি অংশে একটি ধাতব বস্তু রয়েছে, যার চারপাশে ধোঁয়াটে ছায়ার মতো চিত্র দেখা যায়। এই চিত্র থেকে বোঝা যায় সেখানে দীর্ঘদিনের জমে থাকা রক্ত বা ট্রমার পরবর্তী টিস্যু পরিবর্তন (ফাইব্রোসিস) হয়েছে। চিকিৎসকরা জানান, এটি সম্ভবত পুরনো ছুরির আঘাতের ফলে হয়েছে।

আরও পড়ুনঃ মুম্বইয়ে জনজীবন বিপর্যস্ত! আটকে একাধিক স্কুলবাস, কোনওরকমে শিশুদের উদ্ধার করল পুলিশ 

পরবর্তীতে চিকিৎসকরা জানান, পুঁজটি জমে থাকায় মৃত কোষ ও টিস্যুর কারণে তৈরি হয়েছিল। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সার্জনরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ছুরির ফলাটি এবং তার চারপাশের মৃত কোষ ও পুঁজ অপসারণ করেন। অস্ত্রোপচারের পর ওই রোগীকে ২৪ ঘণ্টার জন্য আইসিইউতে রাখা হয়। পরে তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে তিনি টানা ১০ দিন কাটিয়ে কোনও জটিলতা ছাড়াই অবশেষে সুস্থ হয়ে ওঠেন বলে সূত্রে জানা গিয়েছে৷

আরও পড়ুনঃ ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি! নাগরিক দায়িত্বহীনতার দৃশ্য স্পষ্ট, ভিডিও ভাইরালে চমকে উঠেছে সবাই


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া