বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৮ আগস্ট ২০২৫ ১৮ : ০৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিন আফ্রিকায় সম্প্রতি এক ভয়াবহ ঘটনা ঘটেছে। একটি ছোট্ট শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার প্রায় ১৭ বছর পর যখন সেই মেয়ে জানতে পারলেন যে যাঁর কোলে তিনি বড় হয়েছেন, যাঁকে তিনি মা বলে জানতেন, সেই মানুষটিই তাঁকে চুরি করেছিলেন। এহেন পরিস্থিতিতে তাঁর হৃদয়ে যে ঝড় বয়ে গিয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এক মুহূর্তে কি ১৭ বছরের ভালোবাসা, যত্ন, আর মায়া মুছে ফেলা যায়? এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার এক তরুণী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, এই হৃদয়বিদারক ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত গ্রোট শুর হাসপাতাল থেকে। মাত্র তিন দিনের শিশু জেফানি নার্সকে হাসপাতাল থেকে এক অজানা মহিলা তুলে নিয়ে পালিয়ে যান। মেয়েটির জন্মদাত্রী মা, সেলিন নার্স জানান, এক অজ্ঞাত মহিলা শিশুটিকে কোলে নেন। এরপর তিনি সেখান থেকে সোজা বেরিয়ে যান। পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি শুরু করলেও, কোনও খোঁজ মেলেনি শিশুর। এই ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। কিন্তু তৎকালীন সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
প্রায় ১৭ বছর পর, ২০১৫ সালে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। সূত্রে জানা গিয়েছে, মিশে সোলোমন নামের এক তরুনী তাঁর ‘বোনের’ স্কুলে যান। সেই স্কুলেই এক বান্ধবী তাঁকে জানান, যে তাঁকে দেখতে হুবহু তাঁর আরেক বান্ধবীর মতো। যেন যমজ বোন। খবর শুনে মিশে অবাক হয়ে যান। কারণ তিনি কখনও ভাবেননি তাঁর যমজ বোন থাকতে পারে।
কৌতূহল থেকে সেই বান্ধবী মিশেকে একটি ছবি দেখান। সেখানে মিশে এবং তাঁর বান্ধবীর ছোটবেলার ছবি ছিল। ছবিটি দেখে চমকে ওঠেন মিশে। তাঁদের এতটাই মিল ছিল যে, নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল মিশের। এরপর থেকেই মিশে তাঁর মা লাভোনা সোলোমনের কাছে প্রশ্ন করতে শুরু করেন। শুরুতে লাভোনা এড়িয়ে যেতে চাইলেও, মিশে থেমে থাকেননি।
এরপর মিশে রীতিমত সত্য উদঘাটনে নেমে পড়েন। পরে সামাজিক কর্মীরা বিষয়টি নিয়ে তদন্তে নেমে পড়ে। ডিএনএ পরীক্ষা করা হয়। ফলাফল দেখে সবার চক্ষু চড়কগাছ। বিস্ময়ে ও বেদনায় আপ্লুত হয় সবাই। মিশে সোলোমন আসলে জেফানি নার্স। অর্থাৎ, লাভোনা সোলোমনই সেই মহিলা, যিনি ১৭ বছর আগে হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে নিজের মেয়ে হিসেবে লালন-পালন করেছিলেন।
আরও পড়ুনঃ হাঁটতে বেরিয়েছিলেন তিন প্রৌঢ়া, কয়েক মুহূর্তে চরম পরিণতি তাঁদের! অসমে হাড়হিম কাণ্ড ...
এই সত্য উন্মোচনের পর পরিবারের সদস্যরা ভয়াবহ ধাক্কা খায়। মিশে জানতে পারেন, তাঁর প্রকৃত মা সেলিন নার্স বিগত ১৭ বছর ধরে তার খোঁজে দিন কাটিয়েছেন। চুরি হয়ে যাওয়ার পর সেই শিশুই আজ এতবছর পর তাঁর সামনে দাঁড়িয়ে, তবে এক ভিন্ন পরিচয়ে। লাভোনা সোলোমনকে চুরির দায়ে গ্রেপ্তার করা হয়। এই অপরাধের জেরে আদালত তাঁকে সাজা শোনায়।
তবে সবচেয়ে কষ্টের বিষয় ছিল মিশের জন্য। ঘটনার জেরে তাঁর জীবনের প্রতিটি বিশ্বাস, প্রতিটি সম্পর্ক এক মুহূর্তে বদলে যায়। যে মানুষটিকে মা হিসেবে জানতেন, ভালোবেসেছিলেন, তাঁর পরিচয় মুহূর্তে বদলে যায় এক অপরাধীর রূপে। আর এহেন বাস্তবতা তাঁকে ফিরিয়ে দেয় এক নতুন পরিবারে, এক নতুন জীবনে, যেটা তাঁর হলেও তাঁর মতো করে গড়ে ওঠেনি। এই কাহিনি শুধু একটি মেয়ে ফিরে পাওয়ার গল্প নয়, বরং এটি এক বিভ্রান্ত পরিচয়, যন্ত্রণার, ও আত্ম-অন্বেষণের দীর্ঘ যাত্রার কাহিনি হিসেবে সবার কাছে বিবেচিত হয়েছে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?