শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'মা হতে চাও?', ডেকে ডেকে শর্ত দিয়ে সঙ্গম! একের পর এক মহিলা গর্ভবতী হতেই ব্যাপক হইচই, যুবকের জন্য লাইন

রিয়া পাত্র | ১৮ আগস্ট ২০২৫ ১৮ : ০০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আহ্বান। তবে বন্ধুত্বের নয়, মনের কথা শোনার জন্যও নয়। আহ্বান, মা হওয়ার। তারজন্য শর্ত রেখেছিলেন, তাঁর সঙ্গে সঙ্গমের এবং আরও একটি। নিজের কাণ্ডে একপ্রকার হইচই ফেলে দিয়েছেন এখন। 


জানা গিয়েছে, ওই যুবক মহিলাদের গর্ভধারণের জন্য সঙ্গমে আহ্বান জানাতেন। সাত মহিলা গর্ভবতী হয়েছেন। জাপানের যুবকের কাণ্ডে তোলপাড়। জানা গিয়েছে, ওই যুবকের নাম অ্যালিমেস হাজিমে। একইসঙ্গে জানা গিয়েছে, তিনি কেবল তাঁদের সঙ্গেই শারীরিক মিলনে আগ্রহী হন, যাঁরা সেই ইচ্ছা প্রকাশ করে থাকেন। অন্যথায় তিনি অবিবাহিত যুবতী, যাঁরা মা হতে চান, তাঁদের শুক্রাণু দান করে থাকেন। 

হামিজে মূলত হোনশু দ্বীপের বন্দর শহর ওসাকার একটি অফিসে কর্মরত। বেশ কয়েকবছর আগে পর্যন্ত তাঁর জীবন এরকম ছিল না। কয়েক বছর আগে পর্যন্ত আর পাঁচজনের মতোই জীবন যাপন করতেন। আচমকা তাঁর এক দীর্ঘদিনের বন্ধু  বারবার তাঁকে নিজের এক ব্যক্তিগত সমস্যার কথা শেয়ার করেন। কাতর আবদেন জানান, তিনি বাবা হতে চান। স্ত্রীও চান। তবে শারীরিক সমস্যা রয়েছে তাঁর নিজের। তিনি বন্ধুর কাছে অনুরোধ করেছিলেন, যদি হামিজে তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বন্ধুর অনুরোধ রেখেছিলেন তিনি। গোটা ঘটনার সূত্রপাত মূলত এই ঘটনার পর থেকেই।

 

আরও পড়ুন: চ্যাটজিপিটির ভুল তথ্য ভরসা করে বিমানে চড়তে গেছিল দম্পতি, তারপর যা হল!...

বন্ধু এবং তাঁর স্ত্রীর মাধ্যমেই খবর চাউর হয় চতুর্দিকে। একটা সময় পর্যন্ত এই ঘটনা সম্পর্কে একেবারে অজ্ঞাত থাকা হামিজে জানতে পারেন, এই ধরনের বহু যুবতী রয়েছেন, যাঁদের সঙ্গীদের কারণে মা হতে পারছেন না। আবার অনেকেই রয়েছেন, যাঁরা বিয়ে-সংসার করতে চান না একেবারেই, কিন্তু বাসনা মা হওয়ার। তাঁদের দাবি শুক্রাণুর। বন্ধু-বন্ধু পত্নী খবর চাউর করতেই, একের পর এক অনুরোধ আসতে শুরু করে তাঁর কাছে। উল্লেখ্য, এই সমস্ত ঘটনা হামিজে নিজেই জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমে।

হামিজে জানিয়েছেন, একের পর এক অনুরোধ পাওয়ার পর, একটা সময়ে গিয়ে তিনি রাজিও হয়ে যান। তবে তাঁর শর্ত ছিল, তিনি গোটা প্রক্রিয়ার জন্য যেমন কোনও অর্থমূল্য দাবি করবেন না, তেমনই ওই সন্তানের কোনও দায়িত্ব নেবেন না। সন্তানের মা এবং খাতা-কলমের বাবা সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন, তাকে বড় করে তুলবেন। তবে সন্তান জন্মের সময়গুলিতে তাঁর মনে আবেগ অনুভূতি কাজ করত। তাও জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে, বন্ধু-বন্ধু পত্নীর সময়ের উদাহরণ দিয়ে বলেন, 'সত্যি বলতে, সন্তানের দেখে আমার মনে মিশ্র অনুভূতি জাগে, কিন্তু আমার বন্ধুর বাবা-মা স্পষ্টতই অনেকবার বলেছিলেন যে তারা একটি নাতি বা নাতনি চান। তাঁরা আনন্দে আত্মহারা ছিলেন। আমাকে বহুবার ধন্যবাদ জানিয়েছেন সকলে।' 

বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে খুশি হতে দেখে, সিদ্ধান্ত নেন, অন্যদের সাহায্যের জন্য এগিয়ে যাবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেনামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। সেখানে জানান, তিনি ইচ্ছুকদের শুক্রাণু দান করতে রাজি, আগ্রহী। সম্ভাব্য ক্লায়েন্টদের আশ্বস্ত করার জন্য, তিনি নিয়মিতভাবে তার মাসিক সংক্রামক রোগের পরীক্ষার ফলাফল আপলোড করতেন, যদিও প্রতিটি পরীক্ষার খরচ প্রায় ১১,৭০০ জাপানি ইয়েন (মার্কিন ডলার ৮০)। শর্ত থাকে, কোনও সন্তানের দায়িত্ব তিনি নেবেন না। 

তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ২০টিরও বেশি অনুরোধ পেয়েছেন অল্প সময়ে। সাত জন যুবতী গর্ভবতী হয়েছেন। চারজনের সন্তান জন্মগ্রহণ করেছে ইতিমধ্যেই। এই প্রসঙ্গে তিনি আরও একটি বিষয় জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর ধারণা ছিল, বেশিরভাগ যুবতী তাঁর বন্ধু-বন্ধুপত্নীর মতো পরিস্থিতিতে রয়েছেন। তবে পরে জানতে পারেন, অনেকেই সমকামী। অথচ মা হতে চান। অনেকেই বিয়ে করেননি, কিন্তু মা হতে চান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া