শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৮ আগস্ট ২০২৫ ১৮ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রামে। সেখানেই অনুগামীদের সঙ্গে হাজির হন পঞ্চায়েত প্রধান। মুহূর্তের মধ্যে বদলে যায় অনুষ্ঠানের চেহারা। শুরু হয় অশ্লীল নাচের আসর। সেই অনুষ্ঠানেই নর্তকীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করতে গিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ওই পঞ্চায়েত প্রধান।
জানা গেছে, অশ্লীল নাচের আসরে শুধুমাত্র অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচানাচিই করেননি পঞ্চায়েত প্রধান। ওই নাচের সময় নর্তকীর সঙ্গে অশালীন আচরণ করতেও দেখা গেছে তাঁকে। এমনকী নর্তকীর গালে চুমু খেতেও দেখা গেছে। সকলের মাঝেই নর্তকীর সঙ্গে কোমর দুলিয়ে, শেষমেশ শ্রীঘরে ঠাঁই হল ওই পঞ্চায়েত প্রধানের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারি জেলায়। জানা গেছে, মোতিহারি জেলার সুগৌলি ব্লকের পাজিওয়ারা পঞ্চায়েতের প্রধান রাজকুমার পাসওয়ানের কেচ্ছা আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজকুমার আবার অশোক পাসওয়ান নামেও এলাকায় পরিচিত।
আরও পড়ুন: ট্রেনে চড়ার আগে সাবধান, এই জিনিসগুলি সহ ধরা পড়লেই সোজা শ্রীঘরে ঠাঁই! সঙ্গে জরিমানাও
জানা গেছে, গত শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ওই গ্রামেই একটি 'সাংস্কৃতিক' অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজকুমারের শ্বশুরবাড়ির সদস্যরা। জন্মাষ্টমীর সন্ধ্যায় সেই অনুষ্ঠানেই উপস্থিত হন রাজকুমার। তিনি আসার পরেই শুরু হয় অশ্লীল নাচের আসর। রমরমিয়ে চলছিল ওই অশ্লীল নাচের আসর। প্রথম থেকেই তারিয়ে তারিয়ে নাচ উপভোগ করছিলেন রাজকুমার। কিছুক্ষণ পর তিনিও নাচানাচি শুরু করেন।
মঞ্চ থেকে নেমে আসেন এক নর্তকী। তাঁকে বুকের কাছে টেনে নাচ করতে শুরু করেন রাজকুমার। জড়িত ধরেন নর্তকীর কোমর। ভোজপুরী গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে নর্তকীর সঙ্গে নাচ করেন রাজকুমার। এর ফাঁকেই একে অপরকে চুমু খেতেও দেখা গেছে। সর্বসমক্ষে পঞ্চায়েত প্রধানের এহেন কীর্তিতে গ্রামবাসীদের চোখ ছানাবড়া হয়ে যায়।
জানা গেছে, পঞ্চায়েত প্রধান রাজকুমারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। জন্মাষ্টমীতে এমন অশ্লীল নাচের আসর নিয়েও আপত্তি জানান তাঁরা। রাজকুমারের কীর্তির ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরাও তুমুল সমালোচনা করেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
জানা গেছে, অশ্লীল নাচের আসরে নর্তকীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি করে পঞ্চায়েত প্রধানের নাচের ভিডিও ঘিরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। মোতিহারি থানার পুলিশ জানিয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করে নাচের জন্য পঞ্চায়েত প্রধান অশোক পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা হবে। ওই অশ্লীল নাচের আসরের উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, এই প্রথম নয়। অতীতেও কেচ্ছা, কেলেঙ্কারির জন্য খবরের শিরোনামে উঠে এসেছে রাজকুমারের নাম। এর আগেও গ্রামের মধ্যে নর্তকীর সঙ্গে অশালীন আচরণ, শ্লীলতাহানি এবং অশ্লীল নাচের আসরের আয়োজনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেবারেও পুলিশের তরফে পঞ্চায়েত প্রধানকে সতর্ক করা হয়েছিল। মাস কয়েক পর আবারও এক অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এবার জন্মাষ্টমীর দিনেই গ্রামে অশালীন আচরণের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?