শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৮ আগস্ট ২০২৫ ১৭ : ১৬Soma Majumder
হাতে স্মার্টফোন মানেই রিলসের নেশায় বুঁদ। কেউ রিলস বানানোয় ব্যস্ত, কেউ আবার দেখতে দেখতে কাটিয়ে ফেলছেন গোটা রাত। কখনও বাসে, ট্রেনে যেতে যেতে দেখছেন, কখনও আবার রাতে ঘুমানোর আগে। অবসর পেলেই ফোনে রিলস দেখতে ব্যস্ত অধিকাংশই। রিলস দেখার এই নেশাই কঠিন অসুখের দিকে ক্রমাগত ঠেলে দিচ্ছে, ধরাও পড়েছে গবেষণায়। কিন্তু চাইলেও অনেকে রিলসের আসক্তি কাটিয়ে উঠতে পারেন না। আপনিও কি এই সমস্যায় ভোগেন? সেক্ষেত্রে কয়েকটি টিপস মানলে উপকার পাবেন।
১. নির্দিষ্ট সময় নির্ধারণ করুন: দিনে কতক্ষণ আপনি রিল দেখবেন, তা আগে থেকেই ঠিক করে নিন। টাইমার ব্যবহার করুন যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায়। রিলস দেখা কঠিন করে তুলুন অর্থাৎ ইনস্টাগ্রামের মতো অ্যাপ একটি ফোল্ডারে সরিয়ে দিন। একবার লগআউট করুন বা স্ক্রিন কালার বর্ণহীন করে দিন যাতে চোখের আকর্ষণ কমে। স্ক্রিনে সময় নজর রাখুন। প্রতি রাতে লিখে রাখুন আপনি আজ কতক্ষণ রিলস দেখেছেন এবং কখন খুলেছেন। এতে নিজের ব্যবহার সম্পর্কে যেমন স্পষ্ট ধারণা পাওয়া যায়, তেমন নিজেকে নিয়ন্ত্রণও সহজ হয়।
আরও পড়ুনঃ মাত্র ১৫ দিনে গায়েব হবে ইউরিক অ্যাসিডের তাণ্ডব! রোজ নিয়ম করে এই পানীয় খেলেই দেখবেন কামাল
২. অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন: ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে রিলের নেশা অনেকটাই কেটে যাবে। মুড অনুযায়ী সাবস্ক্রাইব করুন। আপনার কোনও কাজে লাগবে না এমন বিষয়ের ভিডিও থেকে বিরত থাকুন। এর পরিবর্তে উৎপাদনশীলতা, মানসিক স্বাস্থ্য বা অনুপ্রেরণা দেয় বিষয়বস্তু অনুসরণ করুন।
৩. অন্য কাজে মন দিন: রিল দেখার বদলে বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি বা কোনও শখের কাজে সময় দিন। প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন। ঘুমানো বা শান্ত সুরে গান শুনে শ্বাস-প্রশ্বাস নিন।
৪. ডিজিটাল ডিটক্স করুন: সপ্তাহে অন্তত একদিন সমাজ মাধ্যম থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এতে মন ভাল থাকে এবং আসক্তিও কমে। দিনে নির্দিষ্ট কিছু সময় যেমন ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট, খাওয়ার সময় বা শোওয়ার একটি নির্দিষ্ট সময়ের আগে ফোন থেকে বিরতি দিন। এই ছোট পরিবর্তনগুলো মানসিক শান্তি আনতে সহায়তা করে। প্রয়োজনে ফোনে অ্যাপ ব্লকার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ ঘামের দুর্গন্ধে টেকা দায়? জানেন আপনার গায়ের গন্ধই বলে দিতে পারে শরীরে বাসা বেঁধেছে কোন রোগ?
৫. নিজেকে প্রশ্ন করুনঃ কেন রিলস দেখা কমাতে চাইছেন তা নিজেকে প্রশ্ন করুন। অর্থাৎ আপনার আসল উদ্দেশ্য কী — কাজের প্রতি মনোযোগ বাড়ানো, পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটানো, বা পড়াশোনায় উন্নতি-এ ধরনের গভীর প্রশ্ন নিজেকে প্রেরণা জোগায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?