বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৮ আগস্ট ২০২৫ ১৬ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি। নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে। যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়। কিছু বিষয়ে আবার জারি রয়েছে নিষেধাজ্ঞা। বহু যাত্রীই ভারতীয় রেলের নিয়মাবলি জানলেও, অনেকেই আবার অবগত নন। এর জেরেই ভোগান্তি পোহাতে হয় বহু যাত্রীকে।
দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, ভারতীয় রেলের তরফে রেলে যাতায়াতের জন্য একাধিক জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই তালিকায় আটটি মূল জিনিস রয়েছে। বিস্ফোরণ, দুর্ঘটনা এড়াতেই এই জিনিসগুলি নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রেল। কোনও যাত্রী এই নিষিদ্ধ জিনিসগুলি সহ ধরা পড়লে, তাঁর জেল হেফাজত হতে পারে এবং মোটা অঙ্কের জরিমানার মুখেও পড়তে পারেন।
আরও পড়ুন: 'স্যার, আমরা খুন করেছি, অস্ত্র বাড়িতেই রাখা আছে', থানায় এসে পুলিশকে জানাল মা ও ছেলে
ভারতীয় রেলের তরফে কোন আটটি জিনিস নিয়ে যাত্রা করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?
নারকেল: ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, শুকনো নারকেল নিয়ে রেলে যাত্রা করা নিষিদ্ধ। নারকেলের ছোবড়ায় আগুন ধরলেই, সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ছোবড়াও একধরনের দাহ্য বস্তু। তাই নারকেল নিয়ে যাত্রা করা বিপজ্জনক। নারকেল নিয়ে ট্রেনে চড়লে, তাঁর জেল হতে পারে।
গ্যাস সিলিন্ডার: দূরপাল্লার এবং লোকাল ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। গ্যাস লিক করে বিস্ফোরক, অগ্নিকাণ্ড ঘটতে পারে।
আতশবাজি: যেকোনও ধরনের আতশবাজি নিয়ে ভারতীয় রেলে ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। তা এড়াতেই আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ভারতীয় রেলে।
অ্যাসিড ও রাসায়নিক দ্রব্য: বাথরুম পরিষ্কার করার অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যন্ত বিপজ্জনক পদার্থ। ত্বকের সংস্পর্শে এলে, তা মারাত্মক ক্ষতি করে। যাত্রীদের সুরক্ষায জন্য এই ধরনের জিনিসের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পেট্রোলিয়াম: ভারতীয় রেলে পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো তরল পদার্থ নিয়ে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যাত্রীদের।
স্টোভ ও দেশলাই: গ্যাস সিলিন্ডারের মতোই স্টোভ, দেশলাই নিয়ে ভারতীয় রেলে যাত্রা করা নিষিদ্ধ। স্টোভ থেকে কেরোসিন লিক করলে, অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে।
ঘি: ঘি নিয়ে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। ২০ কেজি পর্যন্ত ঘি নিয়ে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন। কিন্তু ঘিয়ের পাত্রটি ভাল ভাবে আটকে রাখতে হবে। যাতে সেই পাত্র থেকে ঘি বাইরে না পড়ে।
পাশাপাশি ট্রেনে মদ্যপান, ধূমপান করাও নিষিদ্ধ। মত্ত অবস্থায় কোনও যাত্রী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যাত্রীদের হয়রানির কারণ হয়ে ওঠেন, জরিমানা সহ ছয় মাস পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হতে পারে তাঁর। নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে উঠলে, রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে, তার সমস্ত ক্ষতিপূরণ সেই ব্যক্তিকেই দিতে হবে। এক হাজার টাকা জরিমানা সহ ছয় বছর পর্যন্ত জেল হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?