বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৮ আগস্ট ২০২৫ ১৬ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভোর সাড়ে পাঁচটা। বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে, রেল লাইনের দিকে হাঁটতে গিয়েছিলেন তিনজন। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, কিছুক্ষণ পরেই উদ্ধার হল তিনজনের দেহ।
ঘটনাস্থল অসম। সে রাজ্যের বামুনিগাঁও রেলওয়ে স্টেশনের ধারে একসঙ্গে তিন মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রবল আতঙ্ক, চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, ভোর ৫:২৫ মিনিটের দিকে, দুটি ট্রেন - উজানিমুখা পুরী এক্সপ্রেস এবং একটি এনএমজি পণ্যবাহী ট্রেন একসঙ্গে ওই এলাকায় পেরোচ্ছিল। জানা গিয়েছে, মহিলারা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। একে অন্যের সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকায় সম্ভবত ট্রেনের হর্ন শুনতে পাননি বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। রেললাইন পেরোচ্ছিলেন তাঁরা। আর তখনই পুরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে রেললাইনের কাছে না যাওয়ার বা অনুমোদিত স্থান ছাড়া রেললাইন পার না হওয়ার জন্য বারবার নির্দেশিকা দিয়েছে, অনুরোধও করেছে। তবে তার পরেও অনেকেই বার বার ট্রেন লাইনে নেমেই একদিক থেকে অন্যদিকে যাতায়াত করে থাকেন। যদিও স্থানীয়দের বক্তব্য, পুরী এক্সপ্রেস হর্ন বাজায়নি। তাই ওই তিনজনেই বুঝতে পারেননি ট্রেন আসছে। নিহতদের নাম রুমি দাস (৫৫), কোরাবি মালু (৬০) এবং উত্তরা দাস (৬০)।
দিন কয়েক আগেই, উত্তরপ্রদেশে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন দুই বোন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে ওই তথ্য সামনে আসে। জানা যায়, সকাল ১০টা ৩০ মিনিটে তাঁরা বাড়ি থেকে একসঙ্গে বেরোন। বেরোনোর সময় পরিবারের সদস্যদের জানান যে তাঁরা বাজারে যাচ্ছেন বই কিনতে। তবে কিছুক্ষণের মধ্যেই খবর আসে, তাঁরা ট্রেন লাইনের দিকে চলে গিয়েছেন। এরপর মাখনপুর রেল ইয়ার্ডের কাছাকাছি একটি স্থানে দুই বোন একসঙ্গে রেললাইনে দাঁড়িয়ে পড়েন।
জানা যায়, ঠিক সেই সময় হাওড়াগামী নেতাজি এক্সপ্রেস ট্রেনটি কালকা থেকে আসছিল। এমনকি ট্রেন চালক বারবার হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করলেও, তাঁরা লাইন ছাড়েননি। দুই বোন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ধাক্কার তীব্রতায় তাঁদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় ১০ মিনিট থেমে থাকে। পরে রেল পুলিশ (GRP) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় মেডিক্যাল কলেজে পাঠায়।
পরবর্তীতে রেল পুলিশের টিম রাশ্মির ভাই মোহিত যাদবের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করে। মোহিত জানান, তাঁরা শুধু বলেছিলেন বাজারে যাবেন, কিন্তু কীভাবে বা কেন তাঁরা রেললাইনের দিকে গেলেন, তা নিয়ে পরিবারের কেউ কিছু জানেন না। মোহিত দাবি করেন যে বাড়িতে কোনও ঝগড়া বা অশান্তির ঘটনা ঘটেনি। ঘটনার পর, স্থানীয়রা জানান, দুই তরুণী অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। তাঁদের ব্যবহার খুবই শান্ত ও ভদ্র। এহেন চরম সিদ্ধান্ত তাঁরা কেন নিলেন, তা কেউই বুঝে উঠতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, হয়তো পারিবারিক বা ব্যক্তিগত কোনও চাপ ছিল, যা নিয়ে তাঁরা কাউকে কিছু বলেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?