বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ১০০ কেজির ওজন নিয়ে স্বামীর গায়ে ধপাস! বিছানায় কোন চরম অঘটন ঘটালেন স্ত্রী?

নিজস্ব সংবাদদাতা | ১৮ আগস্ট ২০২৫ ১৫ : ১০Soma Majumder

পৃথিবীর জুড়ে অনবরত কত বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। সমাজ মাধ্যমের যুগে যার আভাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। যা দেখে কখনও হাসির উদ্রেক হয়, কখনও বা দুঃখে ভারাক্রান্ত হয় মন। সম্প্রতি পর্তুগালে ঠিক তেমনই একটি ঘটনাটি ঘটেছে। যা নেটদুনিয়ায় ভাইরালের শিরোনামে উঠে এসেছে। 

বাড়তি মেদ শরীরের জন্য মোটেই ভাল নয়। ওজন বাড়লে শরীরে বাসা বাঁধে অনেক জটিল রোগ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু কারওর অতিরিক্ত ওজনের চাপে অন্যজনের মৃত্যুর খবর শুনেছেন কখনও? হ্যাঁ, সম্প্রতি পর্তুগালের পোর্তো শহরের কাছে ক্যাম্পানহা এলাকায় তেমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গভীর রাতে অতিরিক্ত ওজনের এক মহিলা তাঁর স্বামীর ওপর পড়ে যান। আর স্ত্রীর চাপেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় স্বামীর।

আরও পড়ুনঃ ঘামের দুর্গন্ধে টেকা দায়? জানেন আপনার গায়ের গন্ধই বলে দিতে পারে শরীরে বাসা বেঁধেছে কোন রোগ?

স্ত্রী বিছানা থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারান এবং হঠাৎ স্বামীর গায়ে পড়ে যান। দুর্ভাগ্যবশত তিনি সরাসরি স্বামীর ওপর গিয়ে পড়েন এবং বিছানা ও দেয়ালের মাঝে আটকে যান। প্রায় ১০০ কেজি ওজনের চাপ সহ্য করতে পারেননি স্বামী। মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়েন ৫৯-এর ওই ব্যক্তি। প্রতিবেশীরা তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন এবং কয়েকজন মিলে স্ত্রীকে সরান। কিন্তু ততক্ষণে সব শেষ। শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অবস্থা হয় ওই ব্যক্তির। দ্রুত জরুরি মেডিক্যাল টিম পৌঁছলেও তাঁর প্রাণ বাঁচানো যায়নি।

আরও পড়ুনঃ পুজোর আগে ছিপছিপে চেহারা, জেল্লাদার ত্বক-চুল চান? সহজ কটি নিয়ম মানলেই হয়ে উঠবেন নজরকাড়া

পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি 'অদ্ভুত দুর্ঘটনা' হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে কোনও অপরাধমূলক  ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ 'অকস্মিক শ্বাসরোধ'। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে গভীর শোকাহত অবস্থায় রয়েছেন স্ত্রী। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে মানসিক সহায়তা দিয়েছেন। শোকে বিহ্বল হয়ে পড়েছেন মৃতের পরিচিতরা। অনেকেই বিষয়টিকে অবিশ্বাস্য ও দুঃখজনক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। 

এদিকে ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু হয়েছে। কীভাবে এমন অদ্ভুত ঘটনা ঘটল তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটাগরিকদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া