বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৮ আগস্ট ২০২৫ ১৪ : ৫৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল বন্ধু একটি অটো-রিকশায় চড়ে ব্যাঙ্গালোরের একটি পাঁচতারা হোটেলে পৌঁছেছেন। ঘটনাটি ঘটেছে যে ডব্লিউ ম্যারিওট বেঙ্গালুরু-তে (JW Marriott Bengaluru Prestige Golfshire Resort & Spa)। এটি সাধারণত বিলাসবহুল গাড়ি ও উচ্চবিত্ত অতিথিদের আগমনের জন্য পরিচিত। সেক্ষেত্রে এমন এক ব্যতিক্রমী প্রবেশের মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় এটি নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। দেখা গিয়েছে, অটোতে বসা এক যুবক ভিডিওটি ধারণ করেছে। ভিডিওর শুরুতে দেখা যায়, অটোটি হোটেলের প্রধান দরজায় পৌঁছেছে। তখন হোটেলের নিরাপত্তা গেট নামানো ছিল। নিরাপত্তারক্ষীরা শুরুতে তাঁদের প্রবেশে আপত্তি জানান, কারণ এমন একটি সাধারণ যানবাহনে আগমন এই ধরণের হোটেলে বিরল।
এহেন পরিস্থিতিতে যুবকেরা আগেই জানতেন যে এমন কিছু বাধা আসতে পারে। তাই তাঁদের মধ্যে একজন যুবককে বলতে শোনা যায়, 'খোল দো ভাইয়া (গেট খুলে দিন ভাই)।' এরপর অপর একজন হোটেলের রুমের চাবি দেখিয়ে বলেন, 'রুম হ্যায় অন্দর (ভিতরে আমাদের রুম রয়েছে)।' পরে নিরাপত্তারক্ষী বিষয়টি যাচাই করে গেট খুলে দেন এবং অটোটি হোটেলের অভ্যন্তরে প্রবেশ করে।
অটো হোটেলের মেন দরজা দিয়ে ভিতরে যাওয়ার সময় যুবকদের হাসিঠাট্টা করতে শোনা যায়। একজন মজা করে বলেন, 'অডি, মার্সিডিজ লাগি হ্যায় ( সামনে অডি আর মার্সিডিজ গাড়ি দাঁড়ানো আছে)।' ভিডিওটি শেয়ার করা হয় এই ক্যাপশনসহ, 'দ্য মোস্ট কনফিডেন্ট ফাইভ স্টার অ্যারাইভাল এভার' (The most confident 5-star arrival ever)।
এই ভিডিও ইতিমধ্যেই তিন মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে ভিডিওতে। কেউ কেউ এটিকে মজার বলে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এমন ‘আত্মবিশ্বাসী’ প্রবেশকে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, 'সব চার-চাকার গাড়ির মর্যাদা শেষ, যখন তিন-চাকা মাঠে নামে।' আবার একজন বলেন, 'প্রিমিয়াম এন্ট্রি!' আরেকজন মজার ছলে লেখেন, 'এখানে অটো না, ওরাই ছিলেন আসল তারকা।'
পাশাপাশি ভিডিওটি একাধিক বিতর্কও উস্কে দিয়েছে। কেউ কেউ বলেন, 'ভদ্রভাবে অটো চড়াও যায়, কিন্তু এরা সেটা করেনি।' আরেকজন মন্তব্য করে বলেন, 'এটা গাড়ির ব্যাপার না, ব্যবহারের ব্যাপার। ভদ্রভাবে আচরণ করলে আপনাকে যেকোনও গাড়িতে ঢুকতে দেবে। আমি নিজেও অটোতে গেছি এবং কেউ কিছু বলেনি। কিন্তু আপনি অশালীন হলে মার্সিডিজেও সন্দেহ করা হবে।'
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ভারতের সামাজিক শ্রেণিবৈষম্যের আলোচনাকেও তুলে ধরেছে। বছরের শুরুতে থাইরোকেয়ার-এর প্রতিষ্ঠাতা ডঃ এ. ভেলুমনি একটি গল্প শেয়ার করেন। সেখানে একজন অটোচালকের ছেলে আইআইটি হায়দরাবাদ-এ পড়ার কথা বলেন। কিন্তু পাশাপাশি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে সেই অটোকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনা একাধারে পরিশ্রম, স্বপ্নপূরণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জটিলতাকে তুলে ধরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?