বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৮ আগস্ট ২০২৫ ১৪ : ০৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং একাধিক ভূমিধসের কারণে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলে এই দুর্যোগ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সূত্রে জানা গিয়েছে, অট-লারজি-সেইনজ সড়কের কাছে পাগল নালার আশেপাশে অন্তত ১৫টি পঞ্চায়েত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে অঞ্চলে অঞ্চলে একাধিক ভূমিধসের ফলে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। কারণ রাজ্যজুড়ে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (HPSDMA) রবিবার সন্ধ্যায় যে তথ্য দিয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যের প্রায় ৩৫২টি রাস্তা, যার মধ্যে তিনটি জাতীয় সড়ক রয়েছে, সেগুলো এখনও অবরুদ্ধ রয়েছে। এছাড়া, রাজ্যজুড়ে ১,০৬৭টি পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং ১১৬টি পানীয় জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে।
শুধু কুল্লু জেলাতেই ৫৫৭টি ট্রান্সফরমার বন্ধ রয়েছে। মান্ডিতে ৩৮৫টি এবং লাহৌল-স্পিতিতে ১১২টি। সম্প্রতি একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কুল্লু অঞ্চলে একটি বিশাল ভূমিধস দেখা গিয়েছে। চারিদিকে ধুলো ও ধ্বংসাবশেষে পরিপূর্ণ মেঘ উপত্যকার সবুজ ঢালু পাহাড় বেয়ে নেমে আসছে। ধুলোয় চারদিক ঢেকে যাচ্ছে। ভূমিধসের ভয়াবহতা চারিদিক তছনছ করে ফেলছে। এর ফলে পাহাড় থেকে পাথর ও মাটি নিচে গড়িয়ে পড়ছে। ঘটনার জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী বসতিগুলোর জন্য বিপদ তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে চণ্ডীগড়–মানালি জাতীয় সড়ক একাধিক ভূমিধসের কারণে সম্পূর্ণ অবরুদ্ধ। এহেন দুর্যোগের প্রেক্ষিতে কর্মকর্তারা জানিয়েছেন, হিমাচল প্রদেশে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ যুদ্ধকালীন ভিত্তিতে চললেও, তা প্রায়শই বাধাগ্রস্ত হচ্ছে। ভূমিধস, টানা বৃষ্টিপাত ও উচ্চ পার্বত্য অঞ্চলের প্রতিবন্ধকতা এর পেছনে কারণ।
হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 'মান্ডি, কুল্লু ও লাহৌল-স্পিতি জেলায় পরিস্থিতি এখনও মারাত্মক। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।'
২০ জুন থেকে শুরু হওয়া বর্ষার প্রকোপে এ পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA)। এর মধ্যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, হঠাৎ বন্যা ও বাড়িঘর ধসের মতো বর্ষণজনিত কারণে। বাকি ১২৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যার পেছনে প্রধান কারণ পিচ্ছিল রাস্তা ও কম দৃশ্যমানতা।
প্রসঙ্গত, মাণ্ডি জেলায় সবচেয়ে বেশি রাস্তা বন্ধ রয়েছে। মোট ২০১টি রাস্তা, যার মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এনএইচ-০৩ (NH-03) রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুল্লু জেলা, যেখানে ভূমিধসের কারণে ৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই জেলায় এনএইচ-৩০৫ (NH-305)-এর খানাগ এলাকাতেও রাস্তা বন্ধ রয়েছে। কিন্নোর জেলা থেকেও এনএইচ-০৫ (NH-05)-এর টিনকু নাল্লা অংশে রাস্তা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে।
দুর্যোগের জেরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মাণ্ডি জেলায়। খবর পাওয়া গিয়েছে, সেখানে প্রায় ৪৪৮টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে লাহৌল-স্পিতি জেলায়। সেখানে উচ্চ ভোল্টেজ লাইনের ত্রুটির কারণে ১১২টি ট্রান্সফর্মার কাজ করা বন্ধ করে দিয়েছে। কুল্লু ও মাণ্ডি জেলায় পানীয় জলের প্রকল্পগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অনেক প্রকল্প ইতিমধ্যেই সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সিরমৌর জেলার রাজগড়ে ৭২ মিমি বৃষ্টিপাত হয়েছে। খাদ্রালা (৪২.৪ মিমি), পাছাদ (৩৮ মিমি), মান্ডি (২৬.৪ মিমি), ভুন্টার (২২ মিমি), শিলারু (১৪.২ মিমি), সেওবাগ (১২.২ মিমি), শিমলা (১১.৫ মিমি) এবং রোহরু (১০ মিমি)।
৩০ জুন থেকে ১ জুলাই রাতে মান্ডি জেলায় দশটি মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে ধ্বংসযজ্ঞের পর নিখোঁজ হন ২৭ জন। খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?