বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৮ আগস্ট ২০২৫ ১৪ : ০০Soma Majumder
সাধারণত ঘামের কোনও গন্ধ হয় না। কিন্তু এই ঘামের সঙ্গে যখন ব্যাকটেরিয়া যুক্ত হয়, তখন দুর্গন্ধ তৈরি হয়। গায়ের দুর্গন্ধ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়! যতই সাজ পোশাক ভাল করুন না কেন, গায়ের দুর্গন্ধ যে ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে তা বলাই বাহুল্য! অনেকেই রোজকার জীবনে ঘামের দুর্গন্ধের সমস্যায় ভরসা রাখেন নামিদামি ব্র্যান্ডেড পারফিউমের উপর। কিন্ত তাতেও অনেক সময় সুরাহা মেলে না। যার জন্য কেন গায়ে দু্র্গন্ধ হচ্ছে তার কারণ জানা জরুরি। বিশেষজ্ঞদের মতে, শরীরের কয়েকটি নির্দিষ্ট গন্ধ কোনও বিশেষ রোগের ইঙ্গিত হতে পারে। যেমন-
* মিষ্টি বা ফলের মতো গন্ধঃ ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীরে কিটোন জমে যায়। এতে ঘাম বা নিঃশ্বাসে মিষ্টি কিংবা ফলজাতীয় গন্ধ পাওয়া বেরতে দেখা যায়।
* অ্যামোনিয়ার মতো গন্ধঃ কিডনির সমস্যায় শরীর থেকে বর্জ্য সঠিকভাবে বের হতে না পারলে ঘামে অ্যামোনিয়ার মতো গন্ধ হতে পারে।
আরও পড়ুনঃ পুজোর আগে ছিপছিপে চেহারা, জেল্লাদার ত্বক-চুল চান? সহজ কটি নিয়ম মানলেই হয়ে উঠবেন নজরকাড়া
* তীব্র মাছের মতো গন্ধঃ ট্রাইমেথিলামিনুরিয়া নামে বিরল এক মেটাবলিক সমস্যায় শরীর থেকে মাছের মতো গন্ধ বের হয়। এটি জিনগত রোগও হতে পারে।
* অ্যালকোহল বা টক ধরনের গন্ধঃ যকৃতের সমস্যা বা লিভার ফেইলিওরের ক্ষেত্রে শরীরে টক বা অ্যালকোহলজাতীয় গন্ধ তৈরি হতে পারে।

* পচা ডিম বা সালফারের মতো গন্ধঃ হজমে সমস্যা বা কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে এ ধরনের গন্ধ হয়।
* অতিরিক্ত তীব্র ঘামের গন্ধঃ থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় এই ধরনের গন্ধ হতে পারে।
এছাড়াও বেশ কিছু কারণে হয় দুর্গন্ধ হতে পারে। যেমন-
* অপর্যাপ্ত পরিচ্ছন্নতা : নিয়মিত স্নান না করলে বা পোশাক পরিষ্কার না রাখলে ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া বেড়ে দুর্গন্ধ হয়।
* খাবারের প্রভাব : রসুন, পেঁয়াজ, ঝাল-মশলা বা অ্যালকোহল শরীরের গন্ধ বাড়াতে পারে।
* হরমোন ও মানসিক চাপ : হরমোনের মাত্রার ওঠানামা কিংবা স্ট্রেস শরীরের ঘাম ও গন্ধ দুটোই বাড়ায়।
* স্বাস্থ্য সমস্যা : লিভারের অসুখ, কিংবা কিছু মেটাবলিক রোগে হঠাৎ অস্বাভাবিক গন্ধ তৈরি হতে পারে।
কেন সতর্ক হওয়া জরুরি
চিকিৎসকদের মতে, হঠাৎ তীব্র বা অস্বাভাবিক শরীরের গন্ধ হলে অবহেলা করা উচিত নয়। এটি শরীরের ভেতরের কোনও গুরুতর অসুস্থতার প্রাথমিক সংকেত হতে পারে।
দুর্গন্ধ নিয়ন্ত্রণের উপায়
* নিয়মিত স্নান ও পরিষ্কার পোশাক ব্যবহার করুন।
* কটন বা হালকা বায়ু চলাচল করে এমন পোশাক পরুন।
* ঝাল-মশলা ও দুর্গন্ধ সৃষ্টিকারী খাবার কম খান।
* প্রচুর জল পান করুন।
যদি হঠাৎ গন্ধের পরিবর্তন হয় বা তীব্রতা বাড়ে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?