বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জোটবদ্ধ 'ইন্ডিয়া' মঞ্চ, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব আনবে বিরোধীরা

রজিত দাস | ১৮ আগস্ট ২০২৫ ১৩ : ১৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকার নিবিড় সংশোধনে একাধিক গরমিলের অভিযোগ এবং ভোট চুরির অভিযোগ নিয়ে কমিশনের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া মঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে বিরোধীরা। সোমবার 'ইন্ডিয়া' জোটের মঞ্চে এই সিদ্ধান্ত হয়েছে। 

উল্লেখ্য, শুধুমাত্র ইমপিচমেন্টের মাধ্যমেই মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত করা যেতে পারে।

আরও পড়ুন-  রাজ্যসভার নতুন চেয়ারম্যান পদ নিয়ে বিজেপির ১৮০ ডিগ্রী পাল্টি! 

রবিবার সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বিহার এসআইআর-সহ দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী দলের নেতারা। লোকসভার বিরোধী দলনেতার তোলা সাম্প্রতিক 'ভোট চুরি'র অভিযোগ নিয়ে সরব হন জ্ঞানেশ কুমার। তাঁর দাবি, বিহারের এসআইআর-এর উদ্দেশ্য ভোটার তালিকাকে পরিচ্ছন্ন রাখা এবং তালিকা থেকে সমস্ত ত্রুটি দূর করা। তিনি আরও বলেন, কমিশনের লক্ষ্য প্রতিটি যোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত করা এবং সমস্ত অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা।

আরও পড়ুন- প্রার্থী রাধাকৃষ্ণণ, এনডিএ-র বাজি তামিল অস্মিতা! বিজেপির সুচারু কৌশল ফাটল ধরাবে 'ইন্ডিয়া' জোটে?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিয়োগের সত্যতা প্রমাণে সাংবাদিকদের ভোটারদের ছবি দেখিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, কয়েক দিন আগের সাংবাদিক সম্মেলনে ভোটারদের অনুমতি ছাড়াই তাদের ছবি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের কি ভোটারদের ছবি প্রকাশ করা উচিত? কেন রাহুল প্রমাণ দিচ্ছেন না সেকথাও তিনি জানতে চান। সাত দিনের মধ্যে প্রামাণ পেশ করতে না পারলে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কংগ্রেস সাংসদকে।

এরপরই কড়া মুখ্য নির্বাচন কমিশনারকে ছেড়ে কথা বলতে নারাজ বিরোধী 'ইন্ডিয়া' মঞ্চ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া