বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা, চাপ পড়তেই বিস্ফোরণ! বিজাপুরে মৃত্যু জওয়ানের, জখম কমপক্ষে দুই

রজিত দাস | ১৮ আগস্ট ২০২৫ ১০ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও দু'জন ডিআরজি কর্মী।

ছত্তিশগড় পুলিশের একজন ঊর্ধ্বতন আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অঞ্চলে রাজ্য পুলিশের ইউনিট ডিআরজি-র একটি দল মাওবাদবিরোধী অভিযানে বের হওয়ার সময়ই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ডিআরজি জওয়ান দীনেশ নাগ নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং অভিযান থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আগামী বছর ৩১ মার্চের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করার অঙ্গীকার করেছেন। ফলে চলছে মাওবিরোধী অভিযান। শাহের কথায়, মাওবাদ বছরের পর বছর ধরে দেশের বেশ কয়েকটি অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

আরও পড়ুন-  ত্রিপুরায় মর্মান্তিক দুর্ঘটনা: পূজো শেষে ফেরার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু, শাপলা তুলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

গত কয়েক মাস ধরে, কেন্দ্রীয় সরকারের কঠোর অভিযানের ফলে উল্লেখযোগ্য পুরষ্কারপ্রাপ্ত বেশ কয়েকজন মাওবাদীকে হয় গ্রেপ্তার করা গিয়েছে অথবা তাঁরা আত্মসমর্পণ করেছেন। বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

গত মাসে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছেন।

৮ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত একজন শীর্ষ মাওবাদী নেতা সোধি কান্না গত জুলাই মাসে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

১.১৮ কোটি টাকা পুরস্কারপ্রাপ্ত ২৩ জন মাওবাদী চলতি বছরের জুলাই মাসে সুকমা জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পার্শ্ববর্তী নারায়ণপুর জেলায় মোট ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করার একদিন পর এই ঘটনা ঘটেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া