বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, নাম ঘোষণা করলেন নাড্ডা

রজিত দাস | ১৭ আগস্ট ২০২৫ ২০ : ১৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রবিবার, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ দিন বিজেপির সংসদীয় বোর্ডের সভায ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। 

চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণণ ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন।

রাধাকৃষ্ণণ তাঁর রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ৩১ জুলাই, ২০২৪ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি  ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ৩০ জুলাই, ২০২৪ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল এবং ২০২৪ সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

কোয়েম্বাটুর থেকে ১৯৯৮ এবং ১৯৯৯ সালের লোকসভা ভোটে জিতে সিপি রাধাকৃষ্ণণ সাংসদ হয়েছিলেন। রাজনীতিতে যোগদানের আগে থেকেই তিনি আরএস এবং ভারতীয় জনসংঘের সদস্য ছিলেন। 

বিজেপির তামিলনাড়ু সভাপতি হিসেবে, রাধাকৃষ্ণন ৯৩ দিনের রথযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। নদীর সংযোগ, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অস্পৃশ্যতা দূরীকরণের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে এই রথযাত্রা হয়েছিল। সংসদে, তিনি বস্ত্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিত্ব করেছেন এবং অর্থ ও সরকারি উদ্যোগ সম্পর্কিত বেশ কয়েকটি কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন-  কমিশনের বেনজির চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী! বেঁধে দেওয়া হল সময়সীমা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া