বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কমিশনের বেনজির চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী! বেঁধে দেওয়া হল সময়সীমা

রজিত দাস | ১৭ আগস্ট ২০২৫ ১৮ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'ভোট চুরি'র অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তার জবাবে কংগ্রেস সাংসদকে সাত দিনের সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। এই সময়কালে লোকসভার বিরোধী দলনেতাকে 'ভোট চুরি'র প্রমাণ পেশ করতে হবে কমিশনের কাছে। না হলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর রাহুলের সব অভিযোগ 'ভিত্তিহীন' বলে গন্য করা হবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই তিনি বলেন, "শপথপত্র দিতে হবে অথবা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এর বাইরে কোনও তৃতীয় পথ নেই। সাত দিনের মধ্যে শপথপত্র না এলে তার মানে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

রাহুল গান্ধীর অভিযোগ আসলে 'সংবিধান অবমাননা' বলে সাফ জানিয়েছে কমিশন। ‘ভোট চুরি’র মতো শব্দ ব্যবহার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করে বলেও জানানো হয়েছে। মুখ্য নির্বাচ কমিশনারের কথায়, রাজনৈতিক দলগুলি অনেক সময় নিজেদের স্বার্থে কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটারদের টার্গেট করে। 

এই প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য, "ভারতের ভোটারদের টার্গেট করে যখন রাজনীতি করা হয়, তখন কমিশন স্পষ্ট জানাতে চায়, দরিদ্র, ধনী, প্রবীণ, মহিলা, যুবক, সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের ভোটারের পাশে কমিশন সব সময়ে ছিল এবং থাকবে। মিথ্যা অভিযোগে কমিশন বা ভোটাররা ভয় পায় না।"

কমিশনের দাবি, কিছু ভোটার দ্বিগুণ ভোট দেওয়ার আশঙ্কার কথা তুললেও কোনও প্রমাণ জমা পড়েনি।

কী বলেছিলেন রাহুল গান্ধী?

দিন কয়েক আগে বিহারের সাসারামে ‘ভোটার অধিকার যাত্রা’র সূচনায় সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী অভিযোগ করেন, কমিশন তাঁকে বেছে টার্গেট করছে। বলেন "আমি যখন ভোট চুরির অভিযোগ তুললাম, তখন আমাকে শপথপত্র দিতে বলল কমিশন। কিন্তু বিজেপি নেতারা যে দিন কয়েক আগে সাংবাদিক বৈঠক করে একই ধরনের অভিযোগ করেছিলেন, তখন তাঁদের কাছে কোনও শপথপত্র চাওয়া হয়নি।" তাঁর প্রশ্ন, "কমিশন তাঁকে বলছে প্রমাণ দিতে, অথচ এই তথ্য তো কমিশনের কাছেই আছে। আমার কাছে কেন শপথপত্র চাইছে?" 

ভোট অনিয়মের অভিযোগকে সামনে রেখে রবিবার বিহারে কংগ্রেস ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছে । বিহারের ভোটমুখী আবহে এই যাত্রা ২০টিরও বেশি জেলায় ঘুরবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া