বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৭ আগস্ট ২০২৫ ১৮ : ০০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: অসমবয়সি প্রেম নতুন নয়, তাই বলে সহপাঠীর মায়ের সঙ্গে! এমনই কাণ্ড ঘটিয়েছেন জাপানের এক তরুণ। ৩২ বছর বয়সি তরুণের নাম তোমিওকা, আর তাঁর স্বপ্ন সুন্দরীর নাম মিডোরি। তাঁর বয়স ৫৩। ঘটনাক্রমে মিডোরি ওই তরুণেই সহপাঠীর মা। কিন্তু বন্ধুর মা হলে কী হবে, তাঁকেই বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছিলেন তরুণ।
ভালবাসা বয়সের ভেদাভেদ মানে না। ফের যেন সেটাই প্রমাণ করলেন এই দম্পতি। সম্প্রতি তাঁরা হাজির হয়েছিলেন জাপানের একটি জনপ্রিয় রিয়ালিটি শো-তে। সেখানেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন তাঁরা। জানান ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। দম্পতি জানিয়েছেন, তাঁদের প্রথম দেখা বছর দশেক আগে। পেরেন্ট-টিচার মিটিংয়ে। তরুণ সেই সময় মহিলাকে প্রথম দেখেন। আর তাতেই প্রেমে পড়ে যান তিনি।
মাঝে কেটে যায় ১০ বছর। ঘটনাক্রমে মিডোরির ডিভোর্স হয়ে যায়। বিবাহবিচ্ছেদের সুযোগ নিয়ে তরুণ এবার সিদ্ধান্ত নেন বন্ধুর মাকে নিজের মনের কথা বলেই দেবেন। যেমন ভাবা তেমন কাজ। বন্ধু তথা মিডোরির কন্যার মাধ্যমে প্রথম তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানান তোমিওকা। তৎক্ষণাৎ প্রস্তাব নাকচ করে দেন বন্ধুর মা।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
কিন্তু প্রথমে প্রস্তাব পাস না হলেও হাল ছাড়েননি তরুণ। টানা ৩০ দিন বন্ধুর মাকে একই প্রস্তাব দেন তিনি। মিডোরি জানিয়েছেন, সেই সময় বড়ই একাকিত্বে ভুগছিলেন তিনি। তাই তখন এক তরুণের এহেন আকর্ষণ ভাল লাগে তাঁর। মনের গোপনে তরুণের প্রতি আকৃষ্ট হলেও মেয়ে এবং সমাজ কী ভাববে সেই কথা মাথায় রেখে সম্পর্কে যেতে রাজি হননি মিডোরি। কিন্তু শেষ পর্যন্ত মায়ের মন বুঝতে পারেন মেয়ে। তার পর মেয়েই মাকে ঠেলে দেন বন্ধুর দিকে।
তবে সবটা পথ সহজ ছিল না। অসমবয়সি এই সম্পর্কে নারাজ ছিলেন তোমিওকা এবং মিডোরির বাবা-মা। সবাইকে রাজি করাতে শেষ পর্যন্ত বিরাট পদক্ষেপ করেন ওই তরুণ। মধ্যবয়সি প্রেমিকার জন্য জন্য প্রায় দু’কোটি টাকার বাড়ি কেনেন তরুণ। আর তাতেই কেল্লা ফতে। আর না করতে পারেনি কোনও পক্ষ। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?