বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

why scorpion Venom is one of the costliest liquids in the world

লাইফস্টাইল | এক গ্রামের দাম ৩২ লক্ষ টাকা! এই বিশেষ বিষ থেকেই তৈরি হতে পারে ক্যানসারের ওষুধ

আকাশ দেবনাথ | ১৭ আগস্ট ২০২৫ ১৫ : ২১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিষের মধ্যেই কি রয়েছে অমৃতের সন্ধান? বিষের দাম জানলে এমন প্রশ্ন মাথায় আসাও অস্বাভাবিক নয়। কারণ এই বিষের মাত্র এক গ্রামের দাম ৩২ লক্ষ টাকারও বেশি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বিশ্বের সবচেয়ে দামি তরলগুলির তালিকায় অন্যতম কাঁকড়াবিছের বিষ। প্রতি গ্রামে এর দাম দাঁড়ায় ৩৯ হাজার মার্কিন ডলার পর্যন্ত। কারণ, এই বিষে এমন সব জটিল উপাদান রয়েছে, যা চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণা থেকে শুরু করে ওষুধ তৈরি ও বায়োটেকনোলজি সব দিকেই নতুন দিগন্ত খুলে দিতে পারে মনে করা হচ্ছে।

বিচ্ছুর বিষ আসলে এক ধরনের প্রাকৃতিক পেপটাইড ও প্রোটিনের মিশ্রণ। এই উপাদানগুলি মানুষের স্নায়ুতন্ত্র এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর এমন প্রভাব ফেলে যা অত্যন্ত বিরল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিষে থাকা কিছু বিশেষ যৌগ মস্তিষ্কের টিউমার, অটোইমিউন রোগ, আর্থ্রাইটিস ও দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। আবার এই বিষ থেকেই এমন কিছু উপাদান তৈরি হচ্ছে যা বায়োইনসেক্টিসাইড হিসেবে, অর্থাৎ কীটনাশক হিসাবে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে সক্ষম। ফলে কৃষিক্ষেত্রেও এর ব্যবহার বাড়ছে।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে


তবে এই বিষ এত মূল্যবান তার অন্যতম প্রধান কারণ বিষ পাওয়া যায় অতি অল্প পরিমাণে। প্রতিটি বিচ্ছু থেকে মাত্র কয়েক ফোঁটা বিষ সংগ্রহ করা সম্ভব। তাছাড়া, এর রাসায়নিক গঠন এতটাই জটিল যে তা বিশ্লেষণ ও ব্যবহারযোগ্য করতে অনেকটা সময় লাগে, লাগে দক্ষতাও। গবেষণা প্রতিষ্ঠান এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে এর ব্যাপক চাহিদা রয়েছে। সব মিলিয়ে, বিচ্ছুর বিষকে এখন বিরল প্রাকৃতিক সম্পদ হিসেবে ধরা হয়।

কীভাবে সংগ্রহ করা হয় এই বিষ?
কাঁকড়াবিছের বিষ সংগ্রহের প্রক্রিয়াটির নাম ‘মিল্কিং’। এতে বিচ্ছুকে বিশেষভাবে উত্তেজিত করা হয়, যাতে সে কয়েক মাইক্রোলিটার বিষ ছাড়ে। কিছু ক্ষেত্রে হাতে আলতো চাপ বা টোকা দিয়ে এটি করা হয়। তবে গবেষণাগারে সাধারণত সামান্য বৈদ্যুতিক শক দেওয়া হয় বিচ্ছুর হুলে। বিদ্যুতের প্রভাবে বিষগ্রন্থি সংকুচিত হয়, আর সেখান থেকে ঝরে পড়ে বিষ। এই ফোঁটাগুলি সংগ্রহ করা হয় কাঁচের সূক্ষ্ম নলের সাহায্যে।
এভাবে নিরন্তর বিষ সংগ্রহ করা হয়। কারণ, প্রতিটি বিচ্ছু একবারে এতই অল্প পরিমাণে বিষ ঢালে যে তা দিয়ে বড় আকারে গবেষণা চালানো সম্ভব নয়। তাছাড়া, সংগ্রহের সময় বিচ্ছু এবং গবেষক, দু’জনেরই সুরক্ষার জন্য কড়া সতর্কতা মেনে চলতে হয়। বিষ সংগ্রহের পর সেটিকে ফ্রিজ-ড্রাই করে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে গবেষণা বা ওষুধ তৈরির কাজে ব্যবহার করা যায়।

বিজ্ঞানীদের মতে, বিচ্ছুর বিষ ভবিষ্যতে চিকিৎসা জগতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। যে তরল আজ পৃথিবীর অন্যতম দামি, আগামী দিনে সেটিই হয়তো অগণিত প্রাণ বাঁচানোর হাতিয়ার হয়ে উঠবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া