বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাকিমার সঙ্গে উদ্দাম যৌনতা, ভাইপোকে হাতেনাতে ধরেছিলেন কাকা, ১০ বছর পর চরম প্রতিশোধ! হাড়হিম কাণ্ড এই রাজ্যে

পল্লবী ঘোষ | ১৭ আগস্ট ২০২৫ ১৪ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রথমে কাকিমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক। দশ বছর পর কাকিমার মেয়েকে, অর্থাৎ তুতো বোনকেই ধর্ষণ করে খুন! যুবকের কীর্তিতে শোরগোল যোগীরাজ্যে। তদন্তে নেমে চোখ ছানাবড়া পুলিশেরও। ইতিমধ্যেই ৩৩ বছরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে জোরকদমে। 

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দশ বছর আগে নিজের কাকিমার সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল যুবকের। একাধিকবার তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন পরিবারের সদস্যরা। তারপর থেকেই দুই পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। তার সত্ত্বেও কাকিমার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙেনি ওই যুবক। এরপরই পরিবারের তরফে দুজনের যোগাযোগ বন্ধ করার পরিকল্পনা করা হয়। 

 

অভিযুক্ত যুবকের অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার। তখন থেকেই কাকিমার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পুলিশকে যুবক জানিয়েছে, তার কাকার শ্বাসকষ্টের সমস্যা ছিল। ২০১৫ সালে ঘটনার সূত্রপাত। তখন তার ২৩ বছর বয়স। কাজের জন্য বাড়িতে ডেকেছিলেন কাকিমা। সেদিনই দুজনে উদ্দাম যৌনতায় লিপ্ত হন। টানা দু'বছর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁরা।

 

হঠাৎ কাকিমার সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন কাকা। এরপর দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। যুবকের বিয়ের পর দুই পরিবারের মধ্যে এই বিষয়ে কথাও বন্ধ হয়ে যায়। এই ঘটনার দশ বছর পর কাকিমার মেয়েকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে এই যুবকের বিরুদ্ধে। মৃত কিশোরীর নখে চুল পাওয়া গিয়েছে। সেই চুলের নমুনা ও যুবকের চুল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: 'ও থাকলে, আমায় পাবে না', প্রেমিকার অনুরোধে 'পথের কাঁটা' স্ত্রীকে গায়েব করে দিল বিজেপি নেতা, গল্প ফেঁদেও পার পেল না

প্রসঙ্গত, রাখির দিন এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল উত্তরপ্রদেশে। তুতো বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। সকালে রাখি পরানোর পর, সেই রাতেই দাদার যৌন লালসার শিকার হয় ওই কিশোরী। সেই সময়েই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। পুলিশ জানিয়েছে, রাখি পরানোর ঠিক পরেই ১৪ বছরের তুতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে।‌ ধর্ষণের পর তুতো বোনকে শ্বাসরোধ করে খুন করে ৩৩ বছর বয়সি যুবক। এরপর দেহটি ঝুলিয়ে দেয়। যা দেখলে মনে হবে, কিশোরী হয়তো আত্মহত্যা করেছে। 

 

পরেরদিন বাড়ি ফিরেই যুবক দেখে, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমে পুলিশকে ভুলো তথ্য দিয়ে বিষয়টি এড়ানোর চেষ্টা করছিল সে। বাড়ির কাউকেই পুলিশের সঙ্গে কথা বলতে দিচ্ছিল না সে। বরং সমস্ত প্রশ্নের উত্তর সে একাই দিচ্ছিল। কিন্তু তার অসংগতিপূর্ণ কথা শুনেই পুলিশের সন্দেহ বাড়ে। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকালে কাকার বাড়িতে এসেছিল যুবক। সেদিন সকালে দাদাকে রাখি পরায় তুতো বোন। সেদিন রাতেই চূড়ান্ত মদ্যপান করে অভিযুক্ত যুবক। এরপর বাড়ি ফিরে তুতো বোনের ঘরে চুপিচুপি ঢুকে পড়ে। সেই সময় কিশোরী ঘুমন্ত অবস্থায় ছিল। ঘরের মধ্যে কিশোরীকে ধর্ষণ করে সে‌। সেখানেই তুতো বোনকে শ্বাসরোধ করে খুন করে, দেহটি ঝুলিয়ে দেয়। 

পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন কিশোরীর বাবা। রাতে তাঁরা কেউই কোনও শব্দ শুনতে পাননি। এমনকী কিশোরীর চিৎকারের শব্দ পৌঁছয়নি কোনও ঘরে। সকালে ঘুম ভাঙার পর ঝুলন্ত দেহটি সকলের চোখে পড়ে। তড়িঘড়ি করে পুলিশে খবর দেওয়া হয়। 

 

ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ শিউরে ওঠে। প্রথমবার দেখেই তারা নিশ্চিত ছিল, এটি নিছক আত্মহত্যার ঘটনা নয়। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পেয়েছিল তারা। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল। এরপরই তার দাদাকে সন্দেহের বশে জেরা শুরু করে পুলিশ। দীর্ঘ জেরায় অপরাধের ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া