বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৭ আগস্ট ২০২৫ ১৭ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাকিতে সিগারেট না দেওয়ায় প্রতিবেশী এক তরুণ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে।
আহত দোকানি আমানুজ্জামান (৪৫) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বড় ভাই নাজমুল ইসলাম মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে দৌলতপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
ঘটনাপ্রবাহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিবেশী যুবক সুমন হোসেন (২০) দোকানি আমানুজ্জামানের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। কিন্তু দোকানি আগের বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাত করার চেষ্টা করেন। ব্যর্থ হলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আমানুজ্জামানের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। ঘটনার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ
আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের সঙ্গে সুমনের পূর্বে কোনো বিরোধ ছিল না। শুধু বাকিতে সিগারেট না দেওয়া এবং আগের দেনা চাওয়ার কারণে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।”
পুলিশের বক্তব্য
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন হোসেনকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এদিকে নৃশংস এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় তারা বিস্মিত ও আতঙ্কিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?