বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | খাঁটি কটন থেকে অসমের এরি সিল্ক! মনের মতো করে সেজে উঠুন সাধ্যের মধ্যেই, সৌজন্যে ‘থ্রেডস অফ ফ্রিডম’

সঞ্চারী কর | ১৭ আগস্ট ২০২৫ ১৩ : ৪৮Sanchari Kar

পোশাক গল্প বলে। আলমারির তাকে রাখা প্রিয় শাড়ি হোক বা প্রথম ডেটে পরা টি শার্ট, সবেতেই জড়িয়ে থাকে অগুনতি স্মৃতি, ভাললাগার আখ্যান। তাই ঠিক পোশাক বেছে নেওয়াটাও জরুরি কাজ বৈকি! এবার সেই কাজই আরও সহজ করে দিল অমলতাস ক্যাফে অ্যান্ড স্টুডিও আয়োজিত ‘থ্রেডস অফ ফ্রিডম’ প্রদর্শনী। নরম খাঁটি সুতি থেকে অসমের হাতে বোনা এরি সিল্ক, মনের মতো পোশাকে নিজেকে সাজিয়ে তোলার সুযোগ এনে দিল সল্টলেক সেক্টর ৩-এ সবুজে মোড়া এই ঠিকানা। সৌজন্যে অর্ণব সেনগুপ্ত এবং ঈপ্সিতা সেনগুপ্ত।

পেশায় ফ্যাশন ডিজাইনার অর্ণব এবং তাঁর স্ত্রী টেক্সটাইল ডিজাইনার ঈপ্সিতার যৌথ প্রয়াসে তৈরি অমলতাস। ভাল খাবারের পাশাপাশি দক্ষ শিল্পীদের হাতে তৈরি জিনিসও মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের লক্ষ্য।  সকলেই যাতে সাধ্যের মধ্যে  ভাল মানের পোশাক পান, সেই ভাবনা থেকেই এই প্রদর্শনীর জন্ম। ঈপ্সিতার কথায়, “মধ্য এবং দক্ষিণ কলকাতায় প্রচুর প্রদর্শনী হয়। সল্টলেকে এখনও সেই চল শুরু হয়নি। পুজোর আগে অনেককেই বলতে শুনি ভাল পোশাক-গয়না কেনার জন্য অনেকটা সময় ব্যয় করে তাঁদের সেখানে যেতে হয়। তাই আমাদের মনে হল নতুন প্রজন্মের ডিজাইনারদের নিয়ে একটা প্রদর্শনী করলে সেই সমস্যার সুরাহা হতে পারে। তাঁদের প্রতিভাও সকলে চাক্ষুষ করতে পারবেন।” তবে শুধু নতুনরাই নন, এই প্রচেষ্টার অংশ হয়েছেন অভিজ্ঞরাও।

বর্তমানে বাজারচলতি পোশাকে খাঁটি ফ্যাব্রিক পাওয়া কঠিন হতে পারে। বাইরে থেকে আমদানি করা সিন্থেটিক সুতো তার মূল কারণগুলির মধ্যে একটি। পেশার সুবাদে এই বিষয়গুলি সম্পর্কে বহু দিন ধরেই অবগত অর্ণব এবং ঈপ্সিতা। কোনও রকম ভেজাল ছাড়াই উন্নত মানের কাপড় দিয়ে তৈরি পোশাক সকলের কাছে পৌঁছে দিতে চান ডিজাইনার দম্পতি। অর্ণবের কথায়, “আমরা যখন এই ক্যাফে শুরু করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল হ্যান্ডলুমের তৈরি কাপড়, হাতে তৈরি নানা জিনিস সকলের কাছে পৌঁছে দেব। ফ্যাশনে আমরা এখন টেকসই পোশাক মানে সাসটেইনিবিলিটির কথা বলি, যাতে আমাদের পরিবেশ ভাল থাকে। কিন্তু আমি করি, পুরনো জামা কেটে নতুন জামা তৈরিই শুধু সাসটেইনিবিলিটি নয়। কোভিডে যে সব বয়নশিল্পীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের পাশে দাঁড়ানোও তা-ই। পোশাক তৈরির শুরু থেকেই যদি আমরা অরগ্যানিক উপাদান যেমন সিল্ক, কটন, জুট, লিনেনের ফ্যাব্রিক ব্যবহার করি, তা হলেই সেটা পরিবেশ বান্ধব হয়ে উঠবে। পাশাপাশি সেই পোশাকগুলি আমরা এমন দামে বিক্রি করার চেষ্টা করি, যা মধ্যবিত্তের নাগালে থাকবে।”

প্রদর্শনীতে ছিল হাউজ অফ নুরি, অ্যাসারশন স্ট্রিট, হাওড়া ব্রিজ, অ্যান্ড শিবোরি, রিক্রিয়েশন, মেঘনা মিত্র এবং সৃষ্টির মতো ব্র্যান্ড। খাঁটি সুতির তৈরি শাড়ি-ব্লাউজ থেকে অসমের মেখলা, শিশুদের ফ্রক, ধুতি-পাঞ্জাবি, নানা ডিজাইনের টি শার্ট, একই ছাদের তলায় মিলছে সব ধরনের পোশাক।

হাউজ অফ নুরি-র মালিক প্রেরণা চৌধুরি জানান, অসমের গ্রামের মহিলাদের বাড়িতে থাকা লুমেই তৈরি হয় তাঁর ব্র্যান্ডের পোশাক। পুরো কাজটাই করেন সেখানকার আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা। মেখলা এবং শাড়িই এই ব্র্যান্ডের মূল আকর্ষণ। একে  ‘ড্রেপ থেরাপি’ বলছেন প্রেরণা।

অন্য দিকে, ‘হাওড়া ব্রিজ’-এ মিলছে সুতির তৈরি অভিনব ডিজাইনের সব ব্লাউজ। শাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। মালিক শম্পা দত্তগুপ্তের কথায়, “আমি চাই, আমাদের পোশাকের মাধ্যমে কলকাতার নাম যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই এই ব্র্যান্ডের নাম রাখা হয়েছে হাওড়া ব্রিজ।”

মা হওয়ার পর দুই বোন সুদেষ্ণা দত্ত এবং সুচন্দ্রা ভান্ডারি তৈরি করেছেন ‘রিক্রিয়েশন’। সঙ্গী তাঁদের বন্ধু দেবারতি চক্রবর্তী। সুদেষ্ণার কথায়, “মা হওয়ার পর যখন সন্তানদের জামা কিনতে যেতাম, দেখতাম বেশিরভাগ পোশাকই তৈরি পশ্চিমী কায়দার আদলে। সেখান থেকেই ভাবি ভারতীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলে এমন সব পোশাক যদি শিশুদের জন্য তৈরি করা যায়, তা হলে কেমন হয়! সেই ভাবনা থেকে এই ব্র্যান্ডের উত্থান। সুকুমার রায়ের কবিতা, সহজ পাঠের নস্টালজিয়া ফিরিয়ে আনতে চাইছিলাম। মূলত কটনের উপর ট্রেডিশনাল স্টিচিং, ব্লক প্রিন্টিং করে পোশাক তৈরি করি আমরা।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া