শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শুঁড় তুলছে-লেজ নাড়াচ্ছে-চোখ-মুখও ঘুরছে, অবিকল হাতি, কিন্তু যান্ত্রিক! কেরলের মন্দিরে চমক

রজিত দাস | ১৭ আগস্ট ২০২৫ ১২ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেরলের কোদুঙ্গাল্লুরের প্রাচীন নেদিয়াথালি শ্রী শিব মন্দিরের হাতি শুঁড় তুলছে, লেজ নাড়াচ্ছে, চোখ-মুখও ঘুরছে, এমনকি শুঁড় দিয়ে ভক্তদের উদ্দেশ্যে জলও ছুড়ে দিচ্ছে। কিন্তু, এই হাতি আসল নয়! নকল। যান্ত্রিক হাতি। পেটা ইন্ডিয়া এবং বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ মন্দিরে এই যান্ত্রিক হাতিটি দান করেছেন। এই হাতির নাম থালিস্বরন।

পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, জীবন্ত হাতি কখনও রাখার বা ভাড়া না করার সিদ্ধান্তের স্বীকৃতিস্বরূপ 'থালিস্বরন' নামে তিন মিটার লম্বা, ৮০০ কিলোগ্রাম ওজনের যান্ত্রিক জাম্বো হাতিটি মন্দিরে দান করা হয়েছে। শনিবার থালিস্বরনকে ভক্তদের সামনে হাজির করা হয়। মন্দির প্রাঙ্গণে এর শুভ উদ্বোধনের দিন ছিল ঐতিহ্যবাহী পঞ্চারি মেলম সঙ্গীতানুষ্ঠান।

এই উদ্যোগের প্রশংসা করে অভিনেতা জ্যাকি শ্রফ বলেছেন যে, "ঈশ্বরের সৃষ্টি সুখে বসবাস করে দেখে আমি অত্যন্ত খুশি। হাতিদের শিকলে বাঁধা, শক্ত মেঝেতে দাঁড়িয়ে থাকা বা পিঠে মানুষ বহন করার জন্য তৈরি করা হয়নি। তাদের নদীতে স্নান করা, জঙ্গলে ঘুরে বেড়ানো আর স্বাধীনভাবে বেঁচে থাকার জন্যই সৃষ্টি করা হয়েছে। সেই কারণেই আমি থালিস্বরনকে কেরলের এই পূজনীয় মন্দিরে দান করছি।"

যান্ত্রিক হাতির উদ্বোধনের পর কংগ্রেস সাংসদ বেনি বেহানন জানিয়েছেন, এই উদ্যোগ খুবই সুন্দর এবং তিনি খুশি। বলেছেন, "এটি দেখতে হুবহু আসল হাতির মতো। অথচ পুরোপুরি নিরাপদ। বাচ্চারা এটিকে ছুঁতে পারবে, ছবি তুলতে পারবে, আনন্দে মেতে উঠবে, কোনও ঝুঁকি ছাড়াই। এ যেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তা ও সহমর্মিতার এক অনন্য মেলবন্ধন।"

নেদিয়াথালি শ্রী শিব মন্দির কমিটির সভাপতি সুরেশ বাবু এক বিবৃতিতে জানান, 'এই যান্ত্রিক হাতি শুধু ঐতিহ্যের প্রতীক নয় বরং সব জীবজগতের প্রতি শ্রদ্ধারও প্রতীক। তাঁর কথায়, 'এই সহানুভূতিশীল পদক্ষেপের মাধ্যমে আমরা ভগবান গণেশকে পুজো করতে পারব, অথচ কোনও জীবন্ত প্রাণীর কষ্টও হবে না।'

থালিস্বরন হল, পেটা ইন্ডিয়ার মন্দিরে দান করা একাদশ এবং কেরলের সপ্তম রোবট হাতি। এটি রাবার, ফাইবার, ধাতু, জাল, ফোম এবং ইস্পাত দিয়ে তৈরি এবং পাঁচটি মোটর দ্বারা চালিত তৃতীয় হাতি, যা ত্রিশুরের একটি মন্দিরে দান করা হয়েছে। পেটা ইন্ডিয়ার প্রচেষ্টায় কেরলের ত্রিশুরের ইরিঞ্জাডপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরে ইরিঞ্জাডপ্পিলি রমন এবং কোম্বারা শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরে কোম্বারা কান্নান; কোচির থ্রিক্কাইল মহাদেব মন্দিরে মহাদেবন; এবং কান্নুরের এদায়ার শ্রী ভাদাক্কুম্বা শিব বিষ্ণু মন্দিরে ভাদাক্কুম্বা শঙ্করনারায়ণনে যান্ত্রিক হাতি দান করা হয়েছে। এগুলো ছাড়াও, পেয়া ইন্ডিয়া তিরুবনন্তপুরমের পূর্ণিমিকাভু মন্দির এবং পেরুমকাদাভিলার বলভদ্রকালী ক্ষেত্রমকে যান্ত্রিক হাতি - 'বলধাসন' এবং 'দেবী দাসন' - উপহার দিয়েছে।

পেটা জানিয়েছে, এই হাতি সহজেই রাস্তায় বার করা যায়, শোভাযাত্রায় অংশ নিতে পারে। নিরাপদে ধর্মীয় অনুষ্ঠানও সম্পূর্ণ করা যায় এর সাহায্যে। এই নকল হাতি জীবন্ত করতে শুধু লাগবে শুধু বৈদ্যুতিক সংযোগ।

নেদিয়াথালি শ্রী শিব মন্দির হল একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং কেরালার বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে একটি।

এটি পেরুমাকান রাজবংশের সময় নির্মিত চারটি থালি মন্দিরের মধ্যে একটি এবং উল্লেখযোগ্যভাবে, রাজা রামবর্মা কুলাশেকরা কোডুঙ্গাল্লুর আক্রমণের সময় এখানে আশ্রয় নিয়েছিলেন এবং মন্দিরের ভেতর থেকে একটি চাভেরপাদ (আত্মহত্যাকারী দল) গঠন করেছিলেন, বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন-  'তোমার চরিত্র ভাল নয়', মা'কে শাস্তি দিতে গলায় ছুরি ধরে লাগাতার ধর্ষণ ছেলের!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া