বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সারাক্ষণ ঘ্যানঘ্যান, কান্না! জন্মদিনেই ২ বছরের মেয়েকে বেধড়ক মারধর মায়ের, উপহার নিয়ে এসে নিথর দেহ দেখল বাবা

পল্লবী ঘোষ | ১৭ আগস্ট ২০২৫ ১২ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মেয়ের জন্মদিন বলে কথা। বাড়ি জুড়ে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। অফিসের কাজ দ্রুত সেরে, উপহার নিয়ে ঘরে ফেরেন বাবা। উপহার হাতে ঘরে ঢুকেই দেখতে পেলেন দুই বছরের মেয়ের নিথর দেহ। জন্মদিনেই মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে তাঁর স্ত্রী। শিশুকন্যাকে মাথায় আঘাত করতে করতে খুন করেছে সে। জন্মদিনে যখন উদযাপনে মেতে ওঠার কথা, সেদিনই শোকে মুহ্যমান শিশুর বাবা। ঘটনাটি জেনে আঁতকে উঠেছেন এলাকার বাসিন্দারা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইন্দোরের তেজাজি নগর এলাকায়।‌ পুলিশ সূত্রে খবর, জন্মদিনে দুই বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। জানা গেছে, শিশুকন্যা কান্নাকাটি করছিল। সেই কারণেই রাগের মাথায় শিশু কন্যাসন্তানকে বেধড়ক মারধর করে ওই যুবতী। তার জেরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে দুই বছরের শিশুকন্যা। 

 

তেজাজি নগর থানার পুলিশ জানিয়েছে, শিশুকন্যার জন্মদিন উপলক্ষে বাড়িতেই ছিল তার মা। হঠাৎ কান্নাকাটি শুরু করে সে। তার জেরেই বিরক্ত হয় তার মা। রাগের মাথায় ঘর থেকে একটি শক্ত লাঠি নিয়ে শিশুটিকে মারতে শুরু করে। প্রথমেই শিশুকন্যার মাথায় সজোরে লাঠি দিয়ে আঘাত করে সে। সেই আঘাতেই জ্ঞান হারিয়ে ফেলে শিশুকন্যা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 

 

ঘটনাটির বিষয়ে জানাজানি হয় ওইদিন সন্ধ্যায়। অফিস থেকে বাড়ি ফেরার পরেই আঁতকে ওঠেন শিশুকন্যার বাবা। মেয়ের নিথর দেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। স্ত্রীর আচরণে‌ সন্দেহ হতেই তড়িঘড়ি পুলিশে খবর দেন ওই ব্যক্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তেজাজি নগর থানার পুলিশ। শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। 

 

আরও পড়ুন: এক কোপে ৪ বছরের খুদের যৌনাঙ্গ কেটে নিল পাশের বাড়ির কাকু-কাকিমা, কারণ জানলে আঁতকে উঠবেন

 

পাশাপাশি কন্যাসন্তানকে খুনের অভিযোগে ঘাতক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দাম্পত্য কলহ, মানসিক অবসাদ, নাকি কন্যাসন্তান অপছন্দের, কোন কারণে শিশুটিকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। যুবতীর মানসিক স্বাস্থ্যের কোনও সমস্যা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসেই গুজরাটের আহমেদাবাদের অম্বিকানগর এলাকায় এমন একটি ঘটনা ঘটেছিল। ২২ বছরের তরুণী করিশ্মা বাঘেল পুলিশকে জানিয়েছিল, তার তিন মাসের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ খোঁজ শুরু করে। বাড়ির আশেপাশে খোঁজার পর ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক থেকে শিশু সন্তানের দেহ উদ্ধার করেছে তারা। 

 

পুলিশের সন্দেহ হতেই করিশ্মাকে জেরা শুরু করে। প্রথম থেকেই অসংলগ্ন কথা বলছিল সে। একবার জানায়, সে স্নান করতে গিয়েছিল। সেই সময় শিশুটি ঘরেই ছিল। স্নানঘর থেকে বেরিয়ে সন্তানকে আর দেখতে পায়নি। পরে জানা যায়, নিজের সন্তানকে জলের ট্যাঙ্কে চুবিয়ে খুন করে সে। দেহ সেখানে রেখেই পুলিশে তিনি খবর দেয়। 

 

পরিবারের তরফে জানা গেছে, অন্তঃসত্ত্বা থাকাকালীন করিশ্মার মানসিক ও শারীরিকভাবে নানা বদল আসে। ক্ষণে ক্ষণে শরীর খারাপ হত তাঁর। যার জন্য মেজাজ বিগড়ে যেত। সন্তানের জন্মের পরেও মেজাজ হারিয়ে ফেলত। শিশুটি কান্নাকাটি করত বলে, খুব বিরক্ত হত। কিন্তু নিজের সন্তানের সঙ্গে নৃশংস কাণ্ড যে ঘটাবে, তা টের পাননি কেউ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া