রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৭ আগস্ট ২০২৫ ১০ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আর দেরি নয়, স্বাধীনতা দিবসের কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল। জানা গিয়েছে, আগামী ২২ আগস্ট ওই লাইনের মেট্রো চলাচলের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে জানা গিয়েছে, কেবল এক রুটের নয়, ওইদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়লো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন - ১ ও ২ অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আন্তঃসংযুক্ত মেট্রো স্টেশনের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। ওই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগে।
কর্মীদের জানানো হয়েছে কী কী করণীয় ওই বিশেষ দিনের জন্য। আগস্ট মাসেই যে প্রধানমন্ত্রী খোদ শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করতে পারেন, সেই জল্পনা ছিলই গত কয়েকদিন ধরেই। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল। অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ।তবে এবার শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে গেলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব।
সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। চিঠিতে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার প্রকল্প কাজ চলছে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছে রেকর্ড ১৩,৯৫৫ কোটি টাকার বরাদ্দ। এর পাশাপাশি রাজ্যের ১০১টি রেলস্টেশনকে বিশ্বমানের রেলস্টেশনে রূপান্তরের কাজ চলছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলছে ৯টি ‘মেড ইন ইন্ডিয়া’ বন্দে ভারত এক্সপ্রেস এবং ২টি অমৃত ভারত ট্রেন।'
চিঠিতে আরও যোগ করা হয়েছে, 'এই প্রেক্ষাপটে আগামী ২২ আগস্ট ২০২৫ পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন উদ্বোধন করবেন শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো সেকশন, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় সেকশন, নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) সেকশন এবং হাওড়া মেট্রো স্টেশনের নতুন সাবওয়ে। একই দিনে তিনি একাধিক নতুন মেট্রো ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে যশোর রোড মেট্রো স্টেশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি’। পশ্চিমবঙ্গে রেল পরিষেবার এই ব্যাপক উন্নয়ন শুধু যাতায়াতকেই সহজ করবে না, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?