বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৭ আগস্ট ২০২৫ ০৯ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক দেশের মধ্যে চলাকালীন যুদ্ধ, দ্বন্দ্বের আবহ থামাতে উদ্যোগী তিনি। ট্রাম্পের নজরে এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধ থামিয়ে, শান্তি ফিরিয়ে আনতেই, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের। ট্রাম্প কি ফের শুল্ক-অস্ত্রের ব্যবহার করবেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কী আলোচনা হল, বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হল কি না ইত্যাদি বিষয়ে আগ্রহ ছিল সকলের। মাঝে জল্পনা এও ছিল, ট্রাম্পের সঙ্গে নাকি 'আসল' পুতিন দেখাই করেননি। দেখা করেছিলেন 'নকল' পুতিন।
যদিও শনিবার ট্রাম্প জানিয়েছেন, কী কী আলোচনা হয়েছে দু' পক্ষের। অর্থাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রুশ প্রেসিডেন্ট কী কী জানিয়েছেন। ইতিমধ্যে তিনি তা ইউক্রেন প্রেসিডেন্টকে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছেন। জেলেন্সকি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট জানান, 'সকলের মতেই এটি নির্ধারিত হয়েছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া যা যুদ্ধের অবসান ঘটাবে।' সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা জেলেনস্কির। ট্রাম্প তাঁর আগেই জানিয়েছেন, এবার বাকিটা রইয়েছে জেলেনস্কির হাতে। অর্থাৎ রাশিয়ার দেওয়া শর্ত মানবেন কি মানবেন না, তা ভাবতে হবে ইউক্রেন প্রেসিডেন্টকেই।
এসবের মাঝে, নজর, প্রায় পাঁচ ঘণ্টার সাক্ষতে পুতিন ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের কাছে কোন কোন শর্ত রেখেছেন? একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচটি শর্ত রেখেছেন পুতিন। মূল জোর দিয়েছেন ভূখণ্ড সংক্রান্ত শর্তে। সেগুলি কী কী-
জানা গিয়েছে, বেশ কয়েকটি শর্তের মধ্যে অন্যতম ডনেৎস্ক এবং লুহান্স্ক কেন্দ্রীক শর্ত। ওই দুই জায়গা থেকে ইউক্রেন সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি রাশিয়ার। বদলে রাশিয়া কী করবে? রাশিয়া খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করবে এবং আরও নতুন অঞ্চল দখন করার জন্য যুদ্ধ চালাবে না। ডনেৎস্ক -এর ৭০ শতাংশ রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে। ইউক্রেনের এখনও এই অঞ্চলের পশ্চিমতম শহরগুলির উপর নিয়ন্ত্রণ রয়েছে, যা কিয়েভের সামরিক অভিযান এবং পূর্ব ফ্রন্টে প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়। এই বিষয়ে সোম-সাক্ষাতে জেলেনস্কি কী জানান, নজর সেদিকে। একই সঙ্গে সূত্রের খবর, ভাষা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। রাশিয়ার দীর্ঘদিনের দাবি, ইউক্রেনের একাধিক অংশে রাশিয়ার ভাষাকে স্বীকৃতি দেওয়া।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি রাশিয়ার সাথে অঞ্চল বিনিময় করবেন না এবং দেশকে দ্বিতীয়বার ভাগ হতে দেবেন না। তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করছেন, যেখানে এই বিষয়টি অবশ্যই উত্থাপিত হবে।
সূত্রের খবর, রাশিয়ার উপর আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ক্রাইমিয়া আমেরিকার এখনও রাশিয়ার আধিপত্য স্বীকার না করা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।
সূত্রের খবর, পুতিন দাবি জানিয়েছেন, তিনি চান ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ বন্ধ হোক, অর্থাৎ ইউক্রেনকে জোটে যোগদানের অনুমতি দেওয়া হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?