বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বইপত্র ছুড়ে জড়িয়ে ধরত শিক্ষক! কোচিং সেন্টারে কেউ না থাকলে কী কী ঘটত, ভিডিও তুলে কেন ছড়িয়ে দিলেন ছাত্রী?

পল্লবী ঘোষ | ১৬ আগস্ট ২০২৫ ২২ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার অজুহাতে প্রায়ই ফাঁকা ক্লাসে বসিয়ে রাখত শিক্ষক। এরপর ঘরের দরজা বন্ধ করেই চলত যৌন হেনস্থা। লাগাতার ছাত্রীকে যৌন নির্যাতন করত শিক্ষক। প্রথমে সব মুখে কুলুপ এঁটে সহ্য করে নিলেও, সম্প্রতি সাহস করে শিক্ষকের কীর্তির ভিডিও তোলেন ওই ছাত্রী। তারপর ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। শিক্ষকের কীর্তি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু শিক্ষকের ভিডিও তুলে কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তরুণী? এবার সে বিষয়েই মুখ খুলেছেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী জেলায়। ওই জেলার জয়নগর এলাকার ঘটনা এটি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কোচিং সেন্টারের মধ্যে এক ছাত্রীকে যৌন হেনস্থা করছেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, বুধবার ধৃত শিক্ষক রাকেশ যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। জয়নগর এলাকার বেলওয়া চক গলির গণিত কোচিং সেন্টারে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে। 

 

এই ঘটনার তদন্তে নেমে রাকেশ ছাড়াও বাড়িওয়ালা কুলদীপ সিং, সোনু চৌধুরী এবং যে যুবক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পুলিশ। ওই কোচিং সেন্টারের মধ্যে ছাত্রীকে শ্লীলতাহানির পরেও ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। 

 

আরও পড়ুন: পড়ুয়া ঠিকঠাক পড়ছে তো? জানতে চেয়ে তরুণী গৃহশিক্ষিকাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন বাবা, কান্না চেপে বাড়ি ফিরলেন শিক্ষিকা

 

ছাত্রীর বয়ান অনুযায়ী, শিক্ষকের শ্লীলতাহানির ভিডিওটি তিনিই শুট করেছিলেন। তাও আবার বাড়িওয়ালা কুলদীপ সিংয়ের জোর করার কারণে। শিক্ষকের কীর্তির ভিডিও তোলার জন্য আগে থেকেই হুমকি দিয়েছিল কুলদীপ সিং। এমনকী ২০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিয়েছিল সে। ছাত্রী জানিয়েছেন, সেই হুমকির জেরেই মোবাইল ফোনে ভিডিওটি তুলেছিলেন তিনি। এমনকী ওই কোচিং সেন্টারে এলেই কুলদীপ সিং অশালীন আচরণ করত। কখনও কখনও শরীরে অশ্লীলভাবে ছুঁয়ে চলে যেত। 

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক বছর আগেও এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাকেশের বিরুদ্ধে। সেই সময়েও রাকেশের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছিলেন ওই ছাত্রী। যার জেরে বেশ কিছু কয়েক জেল হেফাজতে ছিল সে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও একই ঘটনার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এবার সাহস করে শিক্ষকের ভিডিওটি মোবাইল ফোন বন্দি করেন এই ছাত্রী। 

 

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রাও বিক্ষোভে ফেটে পড়েছেন। রাকেশের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন পুলিশকে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাকেশ পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয়দের সতর্ক করা হয়েছে। 

 

প্রসঙ্গত, এই ঘটনা অতীতেও একাধিক রাজ্যে ঘটেছে। গত মাসেই মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে এক ৩৫ বছর বয়সি শিক্ষিকার বিরুদ্ধে খুদে ছাত্রকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে খুদে ছাত্রের পরিবার পুলিশকে অভিযোগ জানায়। জানা গেছে, ভিডিও কল করে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন ওই শিক্ষিকা। একাধিকবার কুপ্রস্তাব দিয়েছিল নাবালক ছাত্রকে। যা পরবর্তীতে পরিবারকে জানায় ওই ছাত্র। পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া