বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৬ আগস্ট ২০২৫ ১৭ : ১৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অনেকেরই ধারণা, রেলের কর্মী হলেই বিনামূল্যে দূরপাল্লার, লোকাল ট্রেনে যাতায়াত করার সুবিধা পাওয়া যায়। এমনকী রেল কর্মীদের পরিবারের সদস্যরাও বিনামূল্যে ট্রেনে যাত্রা করার সুযোগ, সুবিধা ভোগ করেন। কিন্তু বাস্তবটা আলাদা।
ভারতীয় রেলের তরফে কর্মীদের ও আধিকারিকদের ট্রেনে যাতায়াত করার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। প্রত্যেকেই বিশেষ পাস পান রেলের তরফে। তবে এক একটি ক্ষেত্রে নানা ধরনের নিয়ম রয়েছে। রেলের তরফে যে পাস দেওয়া হয়, তার জেরে রেলের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে পারেন। তবে রয়েছে শর্তাবলী।
যেমন, ওই পাস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সচল। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনে যাতায়াত করলে, ওই পাস দেখালে আর টিকিটের খরচ লাগবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আবার কর্মীদের টিকিট কেটেই ট্রেনে যাত্রা করতে হয়। পাশাপাশি কিছু নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে ট্রেনের পাস দেওয়া হয় না। সবমিলিয়ে বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সুবিধা থাকলেও, তা অল্প কিছু সময়ের ব্যবধানে প্রযোজ্য।
আরও পড়ুন: মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে, জলে ভাসছে ঘর-বাড়ি, বন্যায় জেরবার পাকিস্তান
কর্মজীবনে পাঁচ বছর অতিক্রম করলে:
এক অবসরপ্রাপ্ত রেল আধিকারিক জানিয়েছেন, রেলের তরফে ট্রেনে যাতায়াত করার যে পাস বা পি টি ও দেওয়া হয়, তার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন, পাঁচ বছর ভারতীয় রেলে একটানা কাজ করতে হবে। ভারতীয় রেলের অধীনে কর্মজীবনে পাঁচ বছর অতিক্রম করলে, তবেই পাস দেওয়া হয়। বছরে তিনটি সেট ফ্রি রেল পাস এবং চারটি সেট পি টি ও পাওয়া যায়।
রেলের অধীনে পাঁচ বছর কাজ করার পর, কর্মীরা প্রথমে এক সেট ফ্রি রেল পাস পান। রেলের আধিকারিকদের জন্য নিয়ম আবার আলাদা। রেলের পাস থাকলে কর্মী ও তাঁদের গোটা পরিবারের সদস্যরা বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে পারবেন। কিন্তু পি টি ও থাকলে, ট্রেন যাত্রার ভাড়ার তিন ভাগের এক ভাগ দিতে হয় কর্মীদের।
ফ্রি রেল পাস থাকলে, স্বামী বা স্ত্রী, সন্তানদের নিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন কর্মীরা। এমনকী অভিভাবকদের নিয়েও যাত্রা করা যায়। তবে পাস ও পি টি ও -র মেয়াদ ফুরিয়ে গেলে আর কোনও সুবিধা পান না রেলের কর্মী ও আধিকারিকরা।
ওই রেল আধিকারিক আরও জানিয়েছেন, বছরে তিনটি ফ্রি রেল পাস ও চারটি পি টি ও-র মেয়াদ ফুরিয়ে গেলে, বিনামূল্যে আর যাত্রা করতে পারেন না রেলের কর্মীরা। তখন সাধারণ যাত্রীদের মতোই টিকিট কেটে ট্রেনে যাত্রা করতে হয় তাঁদের। একবছরের মধ্যে পাস ও এই বিশেষ টিকিটের মেয়াদ ফুরিয়ে যায়।
পরের বছর আবারও ফ্রি পাস ও পি টি ও-র জন্য আবেদন করতে হয়। রেল কর্মীদের রেলের আইডেন্টিটি কার্ড, সার্ভিস সার্টিফিকেট, এবং আরও কিছু প্রয়োজনীয় নথি জমা দিয়ে পাস ও পি টি ও-র জন্য আবেদন করতে হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে যাতায়াতের বিষয়টিও উল্লেখ করতে হয়। তবেই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান কর্মীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?