বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Siblings find out both of them are adopted during Ancestral Property Dispute

লাইফস্টাইল | মৃত বাবার সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি ভাই-বোনের! আদালতে যা জানা গেল, কান্নায় ভাসলেন দু’জনেই

আকাশ দেবনাথ | ১৬ আগস্ট ২০২৫ ১৩ : ৩৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ৩.৬ কোটির বাড়ির উত্তরাধিকার নিয়ে তুমুল বিবাদ দুই সন্তানের মধ্যে। মামলা গড়াল আদালতে। কিন্তু সেখানেই মামলা গড়াল এমন দিকে যাতে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হল দু’জনের। কারণ কোর্টে গিয়ে ভাই-বোন দু’জনেই জানতে পারলেন তাঁদের কেউই পিতামাতার আসল সন্তান নন! দু’জনেই দত্তক নেওয়া। চীনের তিয়ানজিনের এমনই একটি ঘটনার কথা ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে।

আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের মার্চ মাসে, তিয়ানজিনের বাসিন্দা দুই সন্তানের পিতা সান-এর মৃত্যুর পর। মৃত্যুর আগে, সান আইনতভাবে তার প্রায় তিন মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৬ কোটি টাকা) মূল্যের একটি বাড়ি শুধুমাত্র ছেলের নামে হস্তান্তর করে যান। তবে তিনি অন্য একটি নোটে উল্লেখ করে যান যে, তাঁর ১৯৬৬ সালে দত্তক নেওয়া কন্যাকে যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

ছেলের প্রতি বাবা এই ‘পক্ষপাত’ ভাল চোখে নেননি কন্যা। এইভাবে সম্পত্তি হস্তান্তরের বিরোধিতা করে তিনি আদালতে মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, চুক্তিতে কেবল তাঁর বাবার স্বাক্ষর রয়েছে, কিন্তু প্রয়াত মায়ের স্বাক্ষর নেই। সুতরাং, তাঁর মায়ের অংশটুকুও উত্তরাধিকারযোগ্য সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। কোর্ট হিয়ারিং-এ তিনি দাবি করেন, “এই বাড়িটি আমাকে আমার বাবা-মা দিয়েছেন; এটি আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।”

মামলা চলার সময় হঠাৎ করেই পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। কন্যা আদালতে প্রমাণ হিসেবে এমন একটি নথি জমা দেন, যেখানে দেখা যায় যে তার ভাই আদতে বাবা মায়ের আসল সন্তান নন। তাঁরা সরকারিভাবে ‘দত্তক’ নিয়েছিলেন তাঁকে। এই তথ্য প্রকাশের পর যখন কন্যার দিকে পাল্লা ভারী, তখন পাল্টা নথি প্রকাশ করেন ভাই। তাতে জানা যায় শুধু ছেলে নয়, মেয়েও দত্তক নেওয়া সন্তান। অর্থাৎ ভাই বা বোন কেউই ওই দম্পতির জৈবিক সন্তান নন।

এই সত্য জানার পর ভাই মানসিকভাবে ভেঙে পড়েন। আদালতে যুক্তি দেন যে, তাঁর বোন ১৯৯০-এর দশকেই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলেন। তার পর থেকে তিনিই বাবা-মায়ের দেখাশোনা করেছেন।

তবে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পরেও, নানকাই জেলা গণ আদালত চীনের দেওয়ানি আইন অনুসারে রায় দেয় যে, দত্তক সন্তানদেরও উত্তরাধিকারের সমান অধিকার রয়েছে। কিন্তু যেহেতু সম্পত্তিটি ২০০৭ সালেই নোটারির মাধ্যমে ছেলের নামে হস্তান্তর করা হয়েছিল, তাই সেটিকে আর উত্তরাধিকারযোগ্য সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না।
অবশেষে, আদালতের মধ্যস্থতার পর ভাই তার বোনকে ৫৫০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দিতে রাজি হন এবং এই পারিবারিক বিবাদের নিষ্পত্তি হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া