সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৬ আগস্ট ২০২৫ ১৩ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আলাস্কায় তখন পুতিনের সঙ্গে বৈঠক চলছে ট্রাম্পের। তার মাঝেই হটাৎ একটি চিঠি রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট। কৌতুহলী উপস্থিত সকলে। সেখানে কী লেখা রয়েছে? জানা গিয়েছে, স্ত্রী মেলানিয়া ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন। সেই চিঠিই ট্রাম্প রুশ প্রেসিডেন্টের হাতে দিয়েছেন।
চিঠি বিষয়বস্তু কী?
প্রায় চার বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। বিপন্ন শিশুরা। বহু শিশু অপহৃত হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, পুতিনকে লেখা মেলানিয়া ট্রাম্পের চিঠিতে ইউক্রেনীয় এবং রাশিয়ান শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। চিঠিতে বারবার জোর দিয়ে বলা হয়েছে যে, হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে তাদের বাবা-মা বা অভিভাবকদের অনুমোদন ছাড়াই তাদের দেশ থেকে অপসারণ করা যুদ্ধাপরাধ।
রাশিয়ান বাহিনী কর্তৃক ইউক্রেনীয় শিশুদের অপহরণ কিয়েভের জন্য একটি গভীর সংবেদনশীল বিষয়। ইউক্রেন রাশিয়াকে অবৈধভাবে হাজার হাজার ইউক্রেনীয় শিশুর জোরপূর্বক নির্বাসনে পাঠানোর অভিযোগ করেছে। তবে রাশিয়া "অপহরণ" অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে, তাদের নিজেদের নিরাপত্তার জন্য এবং যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য স্থানান্তর করা হয়েছিল।
আরও পড়ুন- ৩০ লক্ষ কুকুর মেরে ফেলার পরিকল্পনা করছে এই মুসলিম দেশ, কেন এত নিষ্ঠুর পদক্ষেপ?
কিয়েভের মতে, আক্রমণ শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ শিশুকে রাশিয়া বা রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি অভিযোগ করেছে যে, এই শিশুদের অনেককে প্রতিষ্ঠান এবং হোমে রাখা হয়েছে।
ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রায় চার বছর। ২০২৩ সালের মার্চ মাসে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে নির্বাসনের যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করেছিল। সেই সময়ে, রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও একই রকম অভিযোগে আরেকটি পরোয়ানা জারি করা হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে- চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে, মস্কো হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে "চুরি" করেছে এবং তাদের রাশিয়ায় নিয়ে গিয়েছে।
রাশিয়া এই অভিযোগগুলিকে তীব্রভাবে অস্বীকার করেছে। তাছাড়া, যেহেতু রাশিয়া আইসিসির সদস্য নয়, তাই দেশটি গ্রেপ্তারি পরোয়ার বৈধতা খারিজ করে দিয়েছে এবং এটিকে "অকার্যকর" বলে অভিহিত করেছে।
সেই সবের পর রুশ ও মার্কিন প্রেসিডেন্ট এই প্রথম বৈঠক করেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে এই বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুই রাষ্ট্রনেতার দাবি, বৈঠক 'ফলপ্রসূ' হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এর পর বাকি দায়িত্ব ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাঁকে পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শও দিয়েছেন ট্রাম্প। শীঘ্রই পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে পারে। তাতে ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?