বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | ১৬ আগস্ট ২০২৫ ১২ : ১৫Soma Majumder
ডায়াবেটিস হলে একাধিক বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাওয়াদাওয়ায় বাড়তি সচেতনা জরুরি। এমনকী ফল অত্যন্ত পুষ্টিকর হলেও ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য সব ফল ঠিক নয়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, কিছু ফলের ‘গ্লাইসেমিক ইনডেক্স’ ও প্রাকৃতিক চিনি এত বেশি যে তা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। সাধারণত যেসব ফলের গ্লাইসেমিক ইনডেক্স ৫৫–এর নিচে, সেগুলোকে ডায়াবেটিসবান্ধব বলা হয়। এই ফলগুলি পরিমিত পরিমাণে খেলে রক্তে শর্করা বাড়ার আশঙ্কা কম থাকে। যেসব ফলের গ্লাইসেমিক ইনডেক্স ৫৬-৬৯ এর মধ্যে বা এর বেশি, সেগুলো হিসাব করে খেতে পারেন। তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কোন কোন ফল খাবেন না, বদলে কী খাবেন, জেনে নিন-
১. আমঃ আমে প্রচুর প্রাকৃতিক চিনি থাকে। একটি মাঝারি আকারের আমে প্রায় ৪০–৪৫ গ্রাম শর্করা রয়েছে। এর গ্লাইসেমিক ইনডেক্সের মানও তুলনামূলক বেশি। ফলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুনঃ পেটের জেদি থলথলে চর্বি কমতেই চায় না! আর কড়া ডায়েট নয়, সহজ টিপস মানলেই পাবেন নায়িকার মতো ফিগার
বিকল্প: বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি খেতে পারেন। এই সব ফলে কম চিনি, বেশি ফাইবার থাকে এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় নির্বিদ্ধায় খেতে পারেন।
২. পাকা কলাঃ পাকা কলায় স্টার্চ ভেঙে দ্রুত চিনি হয়ে যায়। এর গ্লাইসেমিক ইনডেক্স ৬০-এর বেশি এবং কার্বোহাইড্রেট বেশি থাকার কারণে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়।
বিকল্পঃ পেয়ারা কম চিনি ও গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত কিন্তু ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ। ফলে পেয়ারা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।
৩. সবেদাঃ প্রতি ১০০ গ্রাম সবেদায় প্রায় ২০ গ্রাম চিনি এবং গ্লাইসেমিক ইনডেক্স ৬৫–৭০, যা ডায়াবেটিস রোগীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া এতে ফাইবারের পরিমাণও কম।

বিকল্প: আপেল বিশেষ করে খোসা সহ খেলে ফাইবার বেশি পাওয়া যায়, যা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. আঙুরঃ ১০০ গ্রাম আঙুরে থাকে ১৬–১৮ গ্রাম চিনি ও এটির গ্লাইসেমিক ইনডেক্স ৫০–৫৯। পাতলা খোসা ও কম ফাইবারের কারণে চিনি দ্রুত শোষিত হয়।
বিকল্প: বেদানা—কম চিনি ও গ্লাইসেমিক ইনডেক্স থাকে, পাশাপাশি পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়।
আরও পড়ুনঃ ব্যথা-বেদনায় একেবারে কাবু! হাড়কে লোহার মতো মজবুত করতে পাতে রাখুন এইসব খাবার
৫. আনারসঃ পাকা আনারসে গ্লাইসেমিক ইনডেক্স ৬৬–৯৪ পর্যন্ত হতে পারে। বেশি পরিমাণে বা শুধু এই ফল খেলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যেতে পারে।
বিকল্প: পেঁপে-কম শর্করা ও বেশি ফাইবার থাকায় হজমে সহায়ক এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?