বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৬ আগস্ট ২০২৫ ১২ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শুনানি চলাকালীন হঠাৎই এক অভিযুক্ত মুঠোভর্তি ভাত ছুড়ে দেন মেঝেতে। মুহূর্তেই থমকে যায় বিচারকাজ। উপস্থিত আইনজীবীদের একাংশের দাবি, ঘটনাটির নেপথ্যে থাকতে পারে কালাজাদু। শেষপর্যন্ত আদালতের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই অভিযুক্তকে সেদিন আদালত চলা পর্যন্ত কারাবাসের সাজা ও দু'হাজার টাকা জরিমানা করেন বিচারক।
ঘটনাটি ঘটে ১১ অগস্ট। অতিরিক্ত সেশন বিচারক শেফালি বারনালা ট্যান্ডনের এজলাসে তখন শুনানি চলছে। আচমকা অভিযুক্ত মেঝেতে ভাত ছুড়ে দেন। আদালতের কর্মী ও আইনজীবীরা বিচারককে জানান, মেঝেতে ভাত ছড়িয়ে থাকায় কেউই আর মঞ্চের দিকে এগোতে পারছেন না।
বিচারক নির্দেশ দেন, অভিযুক্ত যেন নিজেই ভাত কুড়িয়ে মেঝে পরিস্কার করে দেন। সেই সঙ্গে ডাকা হয় ঝাড়ুদারকে। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে শুনানি। আইনজীবীদের আশঙ্কা, এটা আসলে কালাজাদুর কৌশল।
আরও পড়ুন- অপেক্ষার অবসান, রবিবারই দেশে ফিরছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা, মোদির সঙ্গে সাক্ষাৎ কবে?
পরে অভিযুক্তের আইনজীবী ভার্চুয়ালি আদালতে হাজির হয়ে সময় চান। অভিযুক্ত নিজেও হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করেন। তবে বিচারক স্পষ্ট ভাষায় জানান, আদালত ন্যায়বিচারের মন্দির। সেখানে শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা অত্যন্ত জরুরি। এ ধরনের আচরণ শুধু শুনানিই বিঘ্নিত করে না, সাধারণ মানুষের চোখে বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে।
বিচারক আরও বলেন, মহারাষ্ট্রে কালাজাদু ও অমানবিক কুসংস্কার প্রতিরোধে বিশেষ আইন কার্যকর রয়েছে। অথচ অভিযুক্ত যিনি পেশায় একজন সার্জন, তিনি শিক্ষিত সমাজের মানুষ হয়েও এই ধরনের অবিবেচক আচরণ করেছেন। এর ফলে প্রায় ১৫-২০ মিনিট আদালতের কার্যক্রম স্তব্ধ থেকেছে।
শেষ পর্যন্ত অভিযুক্তের ক্ষমা প্রার্থনা ও অনুতাপের ভিত্তিতে তাঁকে ‘টিল দ্য রাইজিং অব কোর্ট’ সাজা এবং ২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?