বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন না? এই সব কৌশল জানলেই ঘড়ির সঙ্গে পাল্লা দিতে পারবেন

নিজস্ব সংবাদদাতা | ১৬ আগস্ট ২০২৫ ১২ : ১২Soma Majumder

বর্তমান কর্মজীবনে সময়ের সঠিক ব্যবহার ও দ্রুততার সঙ্গে কাজ শেষ করা এক বড় চ্যালেঞ্জ। এমনিতেই পাহাড়প্রমাণ কাজের চাপ, তার উপর নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে না পারলে বাড়ে মানসিক চাপও। এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে চান সকলে, কিন্তু আক্ষরিক অর্থে তা অনেক সময়েই সম্ভব হয় না। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই কাজের গতি বাড়ানো এবং সময় নষ্ট কমানো সম্ভব। 

•    একসঙ্গে অনেক কাজ নয়ঃ একসঙ্গে অনেক কাজ নিলে সমস্যা বাড়ে। সব কাজ শেষ করতে না পারলে তা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই যতটা আপনার ক্ষমতা, ঠিক ততটাই দায়িত্ব নিন। এতে সময় মতো কাজ শেষ করতে পারবেন। অনেক চাপমুক্ত থাকবেন।

•    নিখুঁত হওয়ার ধারণা ছাড়ুনঃ কাজকে নিখুঁত করার চেষ্টা অনেক সময় গতি কমিয়ে দেয়। একাধিকবার সংশোধন, ছোটখাটো পরিবর্তন কিংবা বারবার পরীক্ষা করার ফলে সময় নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, প্রথমেই নিখুঁত করার চেয়ে ‘যথেষ্ট ভাল’ অবস্থায় কাজ শেষ করাই বুদ্ধিমানের কাজ। পরে প্রয়োজন হলে সংশোধন করা যেতে পারে।

আরও পড়ুনঃ বাঁসী রুটির অবিশ্বাস্য উপকারিতা! আয়ুর্বেদে প্রাচীন স্বাস্থ্যরহস্য, আধুনিক জীবনে নতুন গুরুত্ব


•    টানা কাজের মাঝে বিরতিঃ টানা কাজ করার মাঝে খানিকটা বিরতি নিন। সহকর্মীদের সঙ্গে কথা বলুন। কাজের বাইরে গল্প করার চেষ্টা করুন। এনার্জির জন্য ব্ল্যাক টি অথবা ব্ল্যাক কফি খেতে পারেন। অফিসের চেয়ার ছেড়ে খানিকটা বাইরের মুক্ত বাতাস লাগান।

•    অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়াঃ অনেক সময় আমাদের কাজের তালিকায় এমন কিছু থাকে যা মূল লক্ষ্য পূরণে খুব একটা জরুরি নয়। এসব ছোট কাজ বাদ দেওয়া বা পিছিয়ে দিলে বাকি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করা যায়। ফলে সময় ও এনার্জি দুই-ই সাশ্রয় হয়।


•    অস্থির হবেন নাঃ হঠাৎ অনেকটা কাজের চাপ এসে গেলে অস্থির হবেন না। এতে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শ্বাসের কিছু সহজ ব্যায়াম করতে পারেন। বড় শ্বাস নিয়ে তারপর খানিকক্ষণ ধরে রেখে ধীরে ধীরে ছাড়ুন। এই পুরো পদ্ধতিটা দশ বার করুন। এতে আমার হৃদযন্ত্রের উপর চাপ এবং মানসিক অস্থিরতা কাটবে। ১০ থেকে ১ উল্টোভাবে বার বার গুনলেও মন শান্ত হবে।


•    নির্দিষ্ট রুটিন  মানুনঃ কাজের নির্দিষ্ট রুটিন মেনে চলুন। এতে সঠিক সময়ে কাজ শেষ করতে সুবিধা হবে। একইসঙ্গে ব্যক্তিগত জীবনের জন্য সময় রাখতে হবে। নিজেকে সময় দিন। গান শোনা, গান গাওয়া, শরীরচর্চা, বই পড়া—কর্মক্ষেত্র ছাড়াও সারা দিনে পছন্দের  যে কোনও ধরনের কাজ করুন।

•    অতিরিক্ত চিন্তাকে পরিকল্পনা ভাবা বন্ধ করুনঃ অনেকে মনে করেন, দীর্ঘ সময় চিন্তা করলেই সেরা পরিকল্পনা তৈরি হয়। কিন্তু বাস্তবে এতে অনেক সময় কাজ শুরুতে দেরি হয়ে যায়। 

•    সিদ্ধান্তের সংখ্যা কমানঃ প্রতিদিন বহু সিদ্ধান্ত নিতে গিয়ে ‘ডিসিশন ফ্যাটিগ’ বা সিদ্ধান্তজনিত ক্লান্তি তৈরি হয়, যা কাজের মান কমায়। ফলে বিকল্প সীমিত রাখুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিন। এতে অযথা দেরি না হয়ে সরাসরি কাজে মন দিতে পারবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া