বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৬ আগস্ট ২০২৫ ১১ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কর কাঠামোকে যুক্তিসঙ্গত করার লক্ষ্যে কেন্দ্র নিত্যব্যবহার্য পণ্য এবং বিলাসবহুল পণ্য-সহ বেশ কয়েকটি পণ্যের জন্য জিএসটি কাঠামো সংশোধন করতে পারে বলে শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে, দেশের জনগণের জন্য "দীপাবলির উপহার" ঘোষণা করেছিলেন। বলেছিলেন, "দেশবাসীকে দীপাবলির উপহার হিসেবে তার আগেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার শুরু করব আমরা ৷ প্রতিটি রাজ্যের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষের প্রয়োজনে পণ্যের উপর করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে।"
???? Only 2-slab GST structure in India: PM Modi Hints
— CA Bimal Jain (@BimalGST) August 15, 2025
5% and 18% IN
12% and 28% OUT
99% of 12% items will move to 5%
Majority of 28% items will move to 18%
As per Media Sources. pic.twitter.com/gpEYMTCHG2
জিএসটি-সম্পর্কিত পরিবর্তন সম্পর্কে এখনও পর্যন্ত কী জানা গিয়েছে?
সরকারি সূত্র জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার জিএসটি হারের ১২ শতাংশ এবং ২৮ শতাংশের বিদ্যমান কর স্ল্যাব বাতিল করতে পারে। শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব করা হয়েছে।
সরকার ২৮ শতাংশ কর স্ল্যাবের অন্তর্ভুক্ত ৯০ শতাংশ পণ্যের উপর কর কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনারও আশা করা হচ্ছে। একইভাবে, ১২ শতাংশ স্ল্যাবের পণ্য ৫ শতাংশ স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব করা হয়েছে।
তবে, সরকার ৪০ শতাংশের একটি নতুন স্ল্যাবও চালু করতে চলেছে বলে খবর। এই স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হতে পারে তামাক, পান মশলা এবং বিলাসবহুল পণ্যের মতো পণ্যগুলি।
প্রস্তাবটি বিবেচনা করার জন্য সেপ্টেম্বর বা অক্টোবরে জিএসটি কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
কোন কোন পণ্য সস্তা এবং কোনগুলি ব্যয়বহুল হতে পারে?
সরকারি সূত্র সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে যে, বিদ্যমান কর স্ল্যাব এবং নতুন স্ল্যাবগুলির পুনর্গঠন জিএসটি আদায়ের উপর সামান্য নেতিবাচক প্রভাব ফেলবে। গঠনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক আলোচনা শুরু করার জন্য ইতিমধ্যেই মন্ত্রী গোষ্ঠীর (জিওএম) কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, এই পদক্ষেপ কৃষি, বস্ত্র, সার, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মোটরগাড়ি, হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, বিমা, নির্মাণ, পরিবহণের মতো অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে উপকৃত করবে।
তবে, তামাক এবং পান মশলার মতো দ্রব্যগুলিকে "সিন গুডস" (পাপজাত দ্রব্য) হিসাবে ধরা হয়েছে। এগুলি জিএসটি-র ৪০ শতাংশের নতুন কর স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব রয়েছে। এই স্ল্যাবে তামাক-সহ মাত্র সাতটি পণ্য অন্তর্ভুক্ত হবে।
শ্রম-নিবিড় এবং রপ্তানি-ভিত্তিক হীরা এবং মূল্যবান পাথরের মতো পণ্যের করহার অপরিবর্তিত থাকবে। ইতিমধ্যে, পেট্রোলিয়াম পণ্যগুলি পুনর্নির্মিত জিএসটি ব্যবস্থার বাইরে থাকবে।
আরও পড়ুন- পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বড় ঘোষণা ট্রাম্পের, ভারতের জন্য আদৌ স্বস্তির বার্তা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?